রবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

টাঙ্গাইলে বাস চাপায় দুই কিশোর নিহত


সেপ্টেম্বর ২৭, ২০২৬ ২:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

টাঙ্গাইলের মির্জাপুরে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত বাস চাপায় দুই কিশোর নিহত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার জামুর্কী বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার জামুর্কী গ্রামের ডালিমের ছেলে রুদ্র (১৪) এবং গাজীপুর জেলার সফিপুর নস্করচালার মৃত পঞ্চুর ছেলে ঝলক (১৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই দুই কিশোর জামুর্কী বাসস্ট্যান্ডে রাস্তা পার হচ্ছিল। এ সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলেই তারা নিহত হন। খবর পেয়ে গোড়াই হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করেন।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ওসি মো. শরীফ বলেন, খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করে হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});