শুক্রবার , ১০ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

টানা বর্ষণে দামুড়হুদায় যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত

ঢাকা ইনফো২৪
জুলাই ১০, ২০২৬ ৫:৫২ অপরাহ্ণ
Link Copied!

টানা বর্ষণে দামুড়হুদায় যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৫:৪৬ পিএম   (ভিজিট : ০)

দামুড়হুদায় যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত

X

দামুড়হুদায় যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত

টানা ভারী বর্ষণে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয়নের জয়রামপুর-কুমারীদহ সংযোগ সড়কের একটি অংশ ধসে পড়েছে। এতে দুই গ্রামের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। প্রতিদিন এ সড়ক ব্যবহারকারী শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে এখন বিকল্প ও দীর্ঘ পথ ঘুরে গন্তব্যে যেতে হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ শুক্রবার (১০ জুলাই) গভীর রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে জয়রামপুর কাঠালতলা মসজিদের পেছনের সড়কের নিচের মাটি সরে যায়। পরে প্রায় ১৫ ফুটজুড়ে সড়ক ধসে পড়ায় যানবাহন চলাচল সম্পূর্ণ ঝুকিপূর্ণ হয়ে পড়ে। এর ফলে কৃষিপণ্য পরিবহন, স্থানীয় ব্যবসা-বাণিজ্য এবং সাধারণ মানুষের দৈনন্দিন চলাচলে ব্যাপক দুর্ভোগ সৃষ্টি হয়েছে।

কুমারীদহ গ্রামের বাসিন্দা মো: মসলেম বলেন, সকালে ঘুম থেকে উঠে দেখি রাস্তার বড় অংশ ভেঙে গেছে। এখন অনেক দূর ঘুরে চলাচল করতে হচ্ছে। এতে সময় ও খরচ দুটোই বেড়ে গেছে।

স্থানীয় এক ব্যবসায়ী বলেন, এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করেন। রাস্তা ধসে পড়ায় ব্যবসাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্রুত মেরামত না হলে দুর্ভোগ আরও বাড়বে।

হাউলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দীন বলেন, সড়ক ধসের খবর পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে। 

অপরদিকে উপজেলার কুড়ুলগাছি, চন্ডিপুর, ধান্যঘরা,দুর্গাপুর গ্রামের বেশ কিছু অংশ বাড়িঘর পানির নীচে তলিয়ে গিয়েছে। মাঠঘাটের খাট আবাদ ডুবে গিয়েছে। উপজেলার বিভিন্ন মাছের ঘের ভারী বর্ষণে ভেসে গিয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});