বুধবার , ১৭ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

 টানা ৫ বিশ্বকাপে গোল করার কীর্তি গড়লেন মেসি

ঢাকা ইনফো২৪
জুন ১৭, ২০২৬ ৮:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

২০২৬ ফিফা বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে মাঠে নেমেই নতুন ইতিহাস গড়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ষষ্ঠ বিশ্বকাপে খেলার অনন্য কীর্তি গড়েছেন তিনি। শুধু তাই নয়, ম্যাচের ১৬তম মিনিটে গোল করে আরও একটি বিরল রেকর্ড নিজের করে নিয়েছেন এই আর্জেন্টাইন মহাতারকা।

কানসাস সিটিতে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। ম্যাচের শুরুর দিকেই মেসি একবার বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। একইভাবে আলজেরিয়ার একটি গোলও অফসাইডের কারণে গণ্য হয়নি।

তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের। ম্যাচের ১৬তম মিনিটে মিডফিল্ড থেকে রদ্রিগো ডি পলের বাড়ানো বল পেয়ে বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শট নেন মেসি। প্রায় ২৫ গজ দূর থেকে নেওয়া সেই শটে আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান হাত ছোঁয়ালেও বল জালে জড়াতে বাধা দিতে পারেননি।

এই গোলের মধ্য দিয়ে টানা পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোল করার কীর্তি গড়লেন ৩৮ বছর বয়সী মেসি। ২০০৬, ২০১৪, ২০১৮, ২০২২ এবং ২০২৬ বিশ্বকাপে গোল করেছেন তিনি। একমাত্র ২০১০ সালের বিশ্বকাপে গোলের দেখা পাননি আর্জেন্টাইন অধিনায়ক।

এছাড়া দেশের জার্সিতে এটি ছিল মেসির ২০০তম ম্যাচ, যা আন্তর্জাতিক ফুটবলে আরেকটি অনন্য মাইলফলক। নিজের ২০০তম ম্যাচেই গোল করে দলকে এগিয়ে দিয়ে স্মরণীয় করে রাখলেন তিনি।

বিশ্বকাপের ইতিহাসে পাঁচটি আসরে গোল করা ফুটবলারের তালিকায় আগে ছিলেন পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো। এবার সেই কীর্তিতে নাম লেখালেন মেসিও। আর ষষ্ঠ বিশ্বকাপে মাঠে নেমে তিনি গড়লেন একক বিশ্বরেকর্ড।

বিশ্বকাপের মঞ্চে আবারও নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিলেন মেসি। রেকর্ড আর গোল—দুইয়ের মেলবন্ধনে স্মরণীয় সূচনা হলো তার ষষ্ঠ বিশ্বকাপ যাত্রার।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।