বৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

টুঙ্গিপাড়ায় খাস কেটে বিএনপি নেতার মাটি উত্তোলন, ক্ষতিগ্রস্ত সড়ক!

ঢাকা ইনফো২৪
জুলাই ৩০, ২০২৬ ২:২১ অপরাহ্ণ
Link Copied!

টুঙ্গিপাড়ায় খাস কেটে বিএনপি নেতার মাটি উত্তোলন, ক্ষতিগ্রস্ত সড়ক!

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

ছবি : প্রতিনিধি

X

ছবি : প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ইউনিয়নের আড়জুড়ি মৌজায় সরকারি খাস জমি থেকে ভেকু (এক্সকাভেটর) দিয়ে মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে উপজেলার  পাটগাতী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমরুল শেখের বিরুদ্ধে। 

স্থানীয়দের দাবি, গত চার থেকে পাঁচ দিন ধরে সরকারি খাস জমি থেকে অবাধে মাটি কেটে বিক্রি করা হচ্ছে। এতে পাশের এলজিইডির কার্পেটিং সড়ক ভেঙে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে এবং জনসাধারণের চলাচলে দুর্ভোগ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কুশলী ইউনিয়নের আড়জুড়ি মৌজার মধুমতি নদীর পাশে সরকারি খাস জমি থেকে ভেকু দিয়ে মাটি কেটে বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে। মাটি পরিবহনের কারণে রামচন্দ্রপুর ৮ নং ওয়ার্ডের সড়কও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেন এলাকাবাসী।

ঘটনাস্থলে থাকা ভেকু চালক হেলাল সাংবাদিকদের জানান, “আমার গাড়ি চুক্তি করে নিয়ে এসেছেন ইমরুল। আমরা রাস্তার পাশ থেকে যে মাটি কাটছি, পরে আবার ভরাট করে দেব।”

এলজিইডির কার্পেটিং সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “রাস্তার কিছু ক্ষতি হচ্ছে, তবে এ বিষয়ে আমাদের কিছু করার নেই।”

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, সরকারি খাস জমি থেকে মাটি কাটার পাশাপাশি ভারী যন্ত্রপাতি চলাচলের কারণে সরকারি সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে সরকারের অর্থের অপচয় হচ্ছে এবং সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছেন। তারা আরও বলেন, অভিযুক্ত ব্যক্তি প্রভাবশালী হওয়ায় কেউ প্রকাশ্যে প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইমরুল শেখ বলেন, “হ্যাঁ, মাটি আমি কাটাচ্ছি। আমি এখন ব্যস্ত আছি, পরে আপনাদের সঙ্গে কথা বলব।”

এ বিষয়ে টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার বলেন, “বিষয়টি আমার জানা ছিল না। আপনাদের মাধ্যমে জানতে পারলাম। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি সালাউদ্দিন শেখ বলেন, “ইমরুল পাটগাতী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। সরকারি খাস জমি থেকে মাটি কাটার বিষয়টি আমি জানতাম না। আপনাদের কাছ থেকেই জানতে পারলাম। বিষয়টি তার সঙ্গে কথা বলে খোঁজ নেওয়া হবে।”

এদিকে, স্থানীয়দের দাবি, সরকারি খাস জমি থেকে অবৈধভাবে মাটি কাটা অবিলম্বে বন্ধ করতে হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত সরকারি সড়ক সংস্কার এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন