সোমবার , ৬ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফরিদ, সম্পাদক ছোটন

ঢাকা ইনফো২৪
জুলাই ৬, ২০২৬ ৭:৪৬ অপরাহ্ণ
Link Copied!

টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফরিদ, সম্পাদক ছোটন

প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৭:৪১ পিএম   (ভিজিট : ০)

সভাপতি ফরিদ, সম্পাদক ছোটন

X

সভাপতি ফরিদ, সম্পাদক ছোটন

নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দুই বছর মেয়াদী কমিটিতে সভাপতি পদে নেক্সাস টেলিভিশনের রিপোর্টার ফরিদুল করিম ও সাধারন সম্পাদক পদে যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার শফিক ছোটন নির্বাচিত হয়েছেন। নওগাঁর সিনিয়র সাংবাদিক বাংলাদেশ বুলেটিন ও ইংরেজি The Daily Business Times এর নওগাঁ জেলা প্রতিনিধি রুহুল আমিনের আপন ছোট ভাই ও ভাগিনা নির্বাহী কমিটিতে। 

রবিবার (০৫ জুলাই) রাত সাড়ে ৮টায় শহরের এক রেস্তোয়ায় মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে এ দুই পদের বিপরীতে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তাদের বিজয়ী ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি মো. ইমরুল কায়েস উদ্দিন।

বাকি ১২টি পদের মধ্যে সহ-সভাপতি পদে একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি এম আর ইসলাম রতন ও সময় টেলিভিশনের সিনিয়র রিপোর্টার এম আর রকি, যুগ্ম সম্পাদক পদে চ্যানেল টোয়েন্টিফোরের সিনিয়র রিপোর্টার চৌধুরী হারুন অর রশিদ ও ডিবিসি নিউজের রিপোর্টার একে সাজু, অর্থ সম্পাদক পদে বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি আরমান হোসেন রুমন, দপ্তর সম্পাদক পদে এসএ টিভির জেলা প্রতিনিধি এম আর রাজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি রাশেদুজ্জামান রাশেদ, কার্যনির্বাহী সদস্য পদে চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি মো. কায়েস উদ্দিন, চ্যানেল নাইনের জেলা প্রতিনিধি রিফাত হোসাইন সবুজ, স্টার নিউজের রিপোর্টার তৌহিদ ইসলাম, চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি রাকিব রাইহান ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি হাবিবুর রহমান নির্বাচিত হয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার মো. কায়েস উদ্দিন বলেন, নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে ২০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাইবাছাই শেষে সকলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলো কমিশন। পরে নির্ধারিত সময়ে ৬ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় সভাপতি-সাধারন সম্পাদকসহ ১৪ জনকেই বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

নব নির্বাচিত কমিটির সাধারন সম্পাদক যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার শফিক ছোটন বলেন, সাংবাদিকতা হলো একটি মহান পেশা। সেই মর্যাদা এবং সংগঠনের উদ্দেশ্য লক্ষ্য রেখে সকলকে সাথে নিয়ে একসাথে কাজ করতে চাই। সাংবাদিকদের মান উন্নয়ন ও বস্তুনিষ্ঠ সংবাদিকতা সর্বোপরি অধিকার নিশ্চিত করতে আগামী দিনে জোড়ালোভাবে কাজ করতে চাই। এ ক্ষেত্রে সকলকে সহযোগিতা করার আহবান জানান তিনি।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});