রবিবার , ৩ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে পাকিস্তান দল

ঢাকা ইনফো২৪
মে ৩, ২০২৬ ২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫–২৭ চক্রের অংশ হিসেবে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। রোববার সকালে দলের প্রথম বহর ঢাকায় আসে।

তবে পুরো দল একসঙ্গে আসেনি। পাকিস্তান সুপার লিগের ফাইনাল এখনও বাকি থাকায় কয়েকজন ক্রিকেটার সেই টুর্নামেন্ট শেষ করে পরে বাংলাদেশে যোগ দেবেন।

এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। এই সিরিজে দলকে নেতৃত্ব দেবেন শান মাসুদ। অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের সমন্বয়ে দল সাজানো হয়েছে। পাশাপাশি প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন চারজন নতুন মুখ—আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান ওয়াইস এবং মুহাম্মদ গাজী ঘোরি।

দুই ম্যাচের সিরিজটি হবে দুটি ভেন্যুতে। প্রথম টেস্ট আগামী ৮ মে ঢাকার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে। দ্বিতীয় টেস্ট ১৬ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});