শুক্রবার , ৯ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ট্রাম্প বললেন: মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়


অক্টোবর ৯, ২০২৬ ৮:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে। তিনি বলেছেন, আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে কোনো হামলা চালাবে না ওয়াশিংটন।

হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনা চলার মধ্যেই বৃহস্পতিবার এ কথা বলেন তিনি। ট্রাম্প আরও বলেন, ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ পুরোপুরি কার্যকর রয়েছে। তাঁর দাবি, অর্থনৈতিক ও সামরিক দিক থেকে ইরান এখন অনেক দুর্বল অবস্থায় রয়েছে।

এ ছাড়া বুধবার রাতেই হরমুজ প্রণালি দিয়ে ২ কোটি ২০ লাখ ব্যারেল তেল পরিবহন করা হয়েছে বলে দাবি করেন তিনি। এর আগে বুধবার ট্রাম্প জানিয়েছিলেন, ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে তাঁর বিশেষ দূত স্টিভ উইটকফ কাজ করছেন এবং তিনি ‘খুব ভালো করছেন’।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে। ওয়াশিংটনের দেওয়া জবাব পর্যালোচনা করছে তেহরান। আগামী কয়েক দিনের মধ্যে এ বিষয়ে নিজেদের অবস্থান জানানো হবে বলেও জানান তিনি।

ইরানের প্রস্তাবে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং আলোচনা পুনরায় শুরুর কথা বলা হয়েছে। এর বিনিময়ে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে নেওয়া, দেশটির তেল রপ্তানির ওপর বিধিনিষেধ শিথিল করা এবং আঞ্চলিক যুদ্ধবিরতি পুনর্বহালের উদ্যোগ নেওয়ার প্রস্তাব দিয়েছে তেহরান।

তবে এসব পদক্ষেপ কীভাবে এবং কোন ক্রমে কার্যকর হবে, তা নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এখনো মতপার্থক্য রয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বৃহস্পতিবার জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল বাড়তে শুরু করেছে।

সেন্টকম জানায়, ভার্চ্যুয়াল বৈঠকে আন্তর্জাতিক নৌপরিবহন খাতের প্রতিনিধিদের হালনাগাদ পরিস্থিতি সম্পর্কে জানানো হয়েছে। এ সময় বাণিজ্যিক জাহাজ চলাচল বাড়ার বিষয়টি তুলে ধরে প্রণালিতে জাহাজ চলাচলের স্বাধীনতা বৃদ্ধির কথা জানায় মার্কিন সামরিক কমান্ড।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});