শুক্রবার , ৯ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ডিজিটাল যুগে বদলে গেছে কয়রার ডাকসেবার চিত্র


অক্টোবর ৯, ২০২৬ ৯:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

একসময় ডাকপিয়নের সাইকেলের ঘণ্টা শুনলেই ঘরের দরজায় ছুটে যেতেন পরিবারের সদস্যরা। কারও হাতে আসত দূরদেশে থাকা সন্তানের চিঠি, কারও হাতে প্রিয়জনের খবর। একটি চিঠিকে ঘিরেই তৈরি হতো অপেক্ষা, উৎকণ্ঠা আর আনন্দের মুহূর্ত। সেই চিত্র এখন অনেকটাই অতীত। কয়রার ডাকঘরে ব্যক্তিগত চিঠির জায়গা দখল করেছে পার্সেল, রেজিস্ট্রি ডাক, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও নানা প্রাতিষ্ঠানিক সেবা।

আজ শুক্রবার (৯ অক্টোবর বিশ্ব) ডাক দিবস। দিবসটিকে সামনে রেখে কয়রার ডাকসেবার বর্তমান চিত্রে দেখা যাচ্ছে, প্রযুক্তির অগ্রযাত্রায় ডাকব্যবস্থার চেহারা বদলেছে; কিন্তু প্রয়োজন ফুরিয়ে যায়নি। বরং মানুষের প্রয়োজনের ধরন বদলানোর সঙ্গে ডাকঘরও খুঁজছে নতুন ভূমিকা।

তবে চিঠির জায়গা কমলেও ডাকঘরের দরজা বন্ধ হয়নি। বরং নতুন চাহিদায় ব্যস্ততা তৈরি হয়েছে অন্যখাতে। পার্সেল ও পণ্য পাঠানো, রেজিস্ট্রি ডাক, বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি আদান-প্রদানসহ নানা সেবা নিতে মানুষ এখনও ডাকঘরমুখী হচ্ছেন। অনলাইনভিত্তিক কেনাবেচা বাড়ায় পণ্য পরিবহনের ক্ষেত্রেও ডাকসেবার নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।

তবে উপকূলীয় ও প্রত্যন্ত উপজেলা হিসেবে কয়রায় ডাকসেবার গুরুত্ব এখনও আলাদা। সব এলাকায় দ্রুতগতির ইন্টারনেট বা ডিজিটাল সেবা সমানভাবে সহজলভ্য নয়। ফলে সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ কাগজপত্র, পণ্য ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী আদান-প্রদানে ডাকব্যবস্থা এখনও নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বিবেচিত হচ্ছে।

স্থানীয়দের মতে, ডাকঘরকে শুধু অতীতের স্মৃতির বাহক হিসেবে দেখলে চলবে না। সময়ের সঙ্গে সেবার পরিধি বাড়িয়ে, প্রযুক্তির সঙ্গে সমন্বয় করে এবং প্রত্যন্ত মানুষের কাছে সেবা আরও দ্রুত পৌঁছে দিতে পারলে ডিজিটাল যুগেও ডাকঘর তার প্রয়োজনীয়তা ধরে রাখতে পারে।

চিঠির খামে হয়তো আর আগের মতো আবেগ জমে না, ডাকপিয়নের অপেক্ষাতেও কাটে না দীর্ঘ দুপুর। কিন্তু পার্সেলের মোড়কে, জরুরি কাগজের খামে কিংবা নতুন প্রযুক্তিনির্ভর সেবায়—কয়রার ডাকঘর এখনও মানুষের প্রয়োজনের সঙ্গে তাল মিলিয়ে টিকে থাকার চেষ্টা করছে। বদলে গেছে শুধু ডাকঘরের ব্যস্ততার ধরন।

কয়রা উপজেলা পোস্টমাস্টার সৈয়দ মিজানুর রহমান বলেন, সময়ের পরিবর্তনের সঙ্গে ডাকসেবার ধরনও পরিবর্তিত হচ্ছে। প্রচলিত ডাকসেবার পাশাপাশি আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেবা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বর্তমানে স্পিড পোস্ট সেবা চালু হওয়ায় স্বল্প খরচে যেকোনো মালামাল ২৪ ঘণ্টার মধ্যে গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। এ কারণে মানুষ আবারও পোস্ট অফিসে সেবা নিতে আসছেন।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});