রবিবার , ২১ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

ডিএসইকে রিয়েল-টাইম সার্ভেইল্যান্স জোরদারের নির্দেশ বিএসইসির

ঢাকা ইনফো২৪
জুন ২১, ২০২৬ ৯:০০ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সার্ভেইল্যান্স (নজরদারি) ব্যবস্থা আরও শক্তিশালী করার নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

রোববার (২১ জুন) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে ডিএসইর সার্ভেইল্যান্স টিমের সঙ্গে বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। বিএসইসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে পুঁজিবাজারের উন্নয়ন, আধুনিকায়ন, বাজার তদারকি এবং বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বাজারে সব ধরনের অনিয়ম ও কারসাজি প্রতিরোধে কার্যকর নজরদারি ব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে ডিএস্ই’র পক্ষ থেকে সাম্প্রতিক সময়ে বাজার কারসাজি প্রতিরোধে নেওয়া বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগ তুলে ধরা হয়। এ সময় বিএসইসি জানায়, একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও কার্যকর পুঁজিবাজার গড়ে তুলতে কমিশন বদ্ধপরিকর।

বাজার কারসাজি প্রতিরোধে আন্তর্জাতিক সর্বোত্তম অনুশীলন (ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস) অনুসরণ করে স্টক এক্সচেঞ্জের রিয়েল-টাইম সার্ভেইল্যান্স ব্যবস্থা আরও শক্তিশালী করা এবং প্রয়োজনীয় নিয়ন্ত্রণব্যবস্থা গ্রহণের ওপর বিশেষ জোর দেওয়া হয়। এছাড়া বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় দেশের পুঁজিবাজারের সার্ভেইল্যান্স সিস্টেমের প্রযুক্তিগত উন্নয়ন ও আধুনিকায়নের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।

বাজার সংশ্লিষ্টদের মতে, কারসাজি ও অস্বাভাবিক লেনদেন দ্রুত শনাক্ত করতে আধুনিক নজরদারি ব্যবস্থা কার্যকর হলে বাজারে স্বচ্ছতা এবং বিনিয়োগকারীদের আস্থা আরও বাড়বে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন