শুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হচ্ছে কাল


সেপ্টেম্বর ১১, ২০২৬ ২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে দেশব্যাপী তিন মাসের বিশেষ অভিযান শুরু হচ্ছে আগামীকাল শনিবার (১২ সেপ্টেম্বর)। রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন এলাকায় ডেঙ্গুর প্রকোপ বাড়ায় এ কর্মসূচি নেওয়া হয়েছে।

সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

গতকাল জারি করা সরকারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জনস্বার্থে উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের জন্য বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেলকে অনুরোধ জানানো হয়েছে।

দেশব্যাপী এ অভিযানের মূল লক্ষ্য ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো এবং ব্যক্তি, পরিবার ও প্রতিষ্ঠান পর্যায়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ডেঙ্গুর বিস্তার ঠেকাতে আগামী তিন মাস এ কার্যক্রম চলবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});