ঢাকা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বৃক্ষরোপণ কর্মসূচি
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৪:৫৬ পিএম (ভিজিট : ০)

X
বৃক্ষরোপণ কর্মসূচি
সরকারের পরিকল্পনার অংশ হিসেবে দেশব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচি চলছে। এরই অংশ হিসেবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ঢাকার দোহার ও ধামরাই উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়।
সোমবার (৬ জুলাই) দোহার ও মঙ্গলবার (৭ জুলাই) ধামরাই উপজেলায় এই বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ঢাকা বিভাগের নির্বাহী প্রকৌশলী বশির আহমেদ।
এসময় তিনি বলেন, সারা দেশে সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরও বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করছি। দোহার ও সভার উপজেলায় বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। এরপর পর্যায়ক্রমে অনন্যা উপজেলায়ও চারা লাগানো হবে। সবাই যার যার বাড়ির আঙ্গিনায় ও পতিত জমিতে ফলগাছ ভেষজগাছ শাক-সবজি লাগাবেন। এতে খাবারের চাহিদা যেমন মেটাতে সহযোগিতা হবে একইভাবে উদ্বৃত্ত ফল বা শাক-সবজি বিক্রি করে বাড়তি আয়ের সুযোগ তৈরি হতে পারে। সর্বোপরি গাছ জলবায়ুর নেতিবাচক প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমরা যেসব গাছের চারা রোপণ করেছি তার মধ্যে ছিলো নারিকেল, জলপাই, আমলকি, কাঠবাদাম, নীম ও কৃষ্ণচূড়া ।