মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ঢাবির বাংলা বিভাগের ১১ শিক্ষার্থী পেলেন ‘সেতারা মূসা বৃত্তি’

ঢাকা ইনফো২৪
জুলাই ২৮, ২০২৬ ৯:০৩ অপরাহ্ণ
Link Copied!

ঢাবির বাংলা বিভাগের ১১ শিক্ষার্থী পেলেন ‘সেতারা মূসা বৃত্তি’

প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৯:০১ পিএম   (ভিজিট : ০)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের ১১ জন মেধাবী শিক্ষার্থীকে ‘সেতারা মূসা বৃত্তি ২০২৪-২০২৫’ প্রদান করা হয়েছে। 

মঙ্গলবার ২৮ জুলাই বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের কনফারেন্স কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এ বৃত্তির অর্থ ও সনদ তুলে দেওয়া হয়। এবিএম মূসা-সেতারা মূসা ফাউন্ডেশন বৃত্তি তহবিলের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। 

অনুষ্ঠানে উপাচার্য বলেন, কিংবদন্তি সাংবাদিক এবিএম মূসা ছিলেন সত্যনিষ্ঠা, সাহস ও নৈতিকতার প্রতীক। তিনি আজীবন সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিয়েছেন। বাংলা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী সেতারা মূসার স্মৃতি রক্ষার্থে প্রতিষ্ঠিত এ বৃত্তি তহবিলকে তিনি প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, বৃত্তির আর্থিক মূল্য ছাড়াও এটি শিক্ষার্থীদের মেধা, অধ্যবসায় ও সাফল্যের স্বীকৃতি। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের আরো ভালো ফলাফল অর্জন ও সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করবে।

উপাচার্য শিক্ষার্থীদের বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার এবং ট্রাস্ট ফান্ডের দাতা পরিবারের সদস্য ব্যারিস্টার মো. আফতাব উদ্দিন। বাংলা বিভাগের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. সোহানা মাহবুবের স্বাগত বক্তব্যের পর ধন্যবাদ জ্ঞাপন করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সিরাজুল ইসলাম (সিরাজ সালেকীন)। এ বছর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন নাইম সিরাজ, ফাবিহা বুশরা প্রিয়ন্তি, তনুজা বিশ্বাস প্রজ্ঞা, তাসনিয়া জাহান মুনমুন, নুসরাত জাহান সুবর্ণা, আনিকা তাবাসসুম, সাবিকুন নাহার, আনিবা তাসনীম, আলপনা আক্তার, সালমা বেগম ও আ. খালেক।

উল্লেখ্য, তহবিলের নীতিমালা অনুযায়ী প্রতি বছর বাংলা বিভাগের স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর শ্রেণির সর্বোচ্চ ও দ্বিতীয় সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী শিক্ষার্থীদের এ বৃত্তি প্রদান করা হয়। স্নাতকোত্তরে সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী শিক্ষার্থীকে এককালীন ২০ হাজার টাকা এবং দ্বিতীয় স্থান অধিকারীকে ১০ হাজার টাকা দেওয়া হয়। এ ছাড়া স্নাতকের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের ফলাফলের ভিত্তিতে পরবর্তী বর্ষে অধ্যয়নরত সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী শিক্ষার্থীদের ১৫ হাজার টাকা এবং দ্বিতীয় স্থান অধিকারীদের ১০ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});