মঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

তিস্তার পানি বেড়েছে ২৯ সেন্টিমিটার, খুলে দেওয়া হয়েছে জলকপাট

ঢাকা ইনফো২৪
জুন ২৩, ২০২৬ ৮:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

তিস্তার পানি বেড়েছে ২৯ সেন্টিমিটার, খুলে দেওয়া হয়েছে জলকপাট

প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৮:১১ এএম   (ভিজিট : ০)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

উজানে অব্যাহত বৃষ্টিপাতের প্রভাবে আবারও বাড়তে শুরু করেছে তিস্তা নদীর পানি। সোমবার রাত ৯টায় নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার মাত্র ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, পরিস্থিতি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে। শনিবারও নদীর পানি বিপৎসীমার পাঁচ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছিল।

পানি পরিমাপক নুরুল ইসলাম জানান, সোমবার বিকাল পর্যন্ত পানির প্রবাহ স্থিতিশীল থাকলেও সন্ধ্যার পর দ্রুত বৃদ্ধি পেতে শুরু করে। সন্ধ্যা ৬টায় নদীর পানি ২২ সেন্টিমিটার বেড়ে যায় এবং রাত ৯টায় আরও সাত সেন্টিমিটার বৃদ্ধি পায়। ফলে মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে তিস্তার পানি ২৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।

এদিকে ভারতের উজান এলাকায় দোমোহনী পয়েন্টে পানি বিপৎসীমার নিচে থাকলেও মেখলিগঞ্জ পয়েন্টে তা বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতির অবনতির আশঙ্কায় ডালিয়া পয়েন্টে কমলা সংকেত জারি করেছে পানি উন্নয়ন বোর্ড। পাশাপাশি নদীতীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

তিস্তার পানি বাড়তে থাকায় চরাঞ্চল ও নিম্নাঞ্চলের ফসলি জমি পুনরায় তলিয়ে যেতে শুরু করেছে। স্থানীয়দের আশঙ্কা, পানি আরও বৃদ্ধি পেলে ডিমলা ও জলঢাকা উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।

স্থানীয় বাসিন্দারা জানান, বিকাল পর্যন্ত পানি কম থাকলেও সন্ধ্যার পর হঠাৎ করে বৃদ্ধি পেতে শুরু করে। কৃষকদের মধ্যে নতুন করে দুশ্চিন্তা দেখা দিয়েছে, কারণ গত কয়েক দিনে নদীর পানি ঢুকে অনেক ফসলি জমির ক্ষতি হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, উজানে বৃষ্টিপাত অব্যাহত থাকলে তিস্তার পানি আরও বাড়তে পারে। তাই সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন