বদ্ধ ঘর থেকে ভেসে আসছিল শিশুর কান্নার শব্দ, ভেতরে যেতেই মিলল মায়ের ঝুলন্ত মরদেহ

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার দক্ষিণ মাইজপাড়ায় এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে তাঁর স্বামী পলাতক।

বদ্ধ ঘর থেকে ভেসে আসছিল শিশুর কান্নার শব্দ, ভেতরে যেতেই মিলল মায়ের ঝুলন্ত মরদেহ
কক্সবাজারের ঈদগাঁও থানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে উপজেলার দক্ষিণ মাইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, ওই দিন বেলা ১১টার দিকে নারীর ঘর থেকে শিশুর কান্নার শব্দ ভেসে আসছিল। পরে ঘরের টিনের ছাদ কেটে ভেতরে প্রবেশ করে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পান এক স্বজন।

নিহত নারীর নাম ইয়াছমিন আকতার (২৫)। তিনি দক্ষিণ মাইজপাড়া গ্রামের আবদুল হামিদের স্ত্রী। আবদুল হামিদ পেশায় রাজমিস্ত্রি। ঘটনার পর থেকে তিনি পলাতক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা ১১টার দিকে আবদুল হামিদের বাড়ির একটি কক্ষ থেকে শিশুর কান্নার শব্দ ভেসে আসছিল। খবর পেয়ে আশপাশের লোকজন সেখানে জড়ো হন। কক্ষের দরজা ভেতর থেকে লাগানো ছিল। পরে আবদুল হামিদের এক স্বজন ঘরের টিনের ছাদ কেটে ভেতরে প্রবেশ করেন। সেখানে ইয়াছমিনের মরদেহ ঘরের বিমের সঙ্গে ঝুলতে দেখেন তিনি। পরে স্থানীয় বাসিন্দারা মরদেহ নিচে নামিয়ে পুলিশকে খবর দেন।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম শিফাতুল মাজদার প্রথম আলোকে বলেন, পুলিশের প্রাথমিক তদন্তে পারিবারিক বিরোধ ও দাম্পত্য কলহের জেরে ওই নারী আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তাঁর শরীরে আঘাতের চিহ্নও পাওয়া গেছে। আজ মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত এ ঘটনায় থানায় মামলা হয়নি। নিহত নারীর পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে। মামলা হলে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।

শাহ রিয়ার রিজবি – ফ্রান্স প্রতিনিধি, ঢাকা ইনফো২৪

শাহরিয়ার রিজভী (শাহ রিয়ার রিজবি, ইংরেজিতে Shahriar Rijvi) একজন বাংলাদেশি সাংবাদিক। বর্তমানে তিনি ঢাকা ইনফো২৪-এর ফ্রান্স প্রতিনিধি; ফ্রান্স ও ইউরোপের রাজনীতি এবং প্রবাসী বাংলাদেশিদের নিয়ে লেখেন।

সূত্র: প্রথম আলো · জাতীয়