রবিবার , ১৭ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

তৃতীয় সন্তান জন্ম দিলেই মিলবে সরকারি ভাতা

ঢাকা ইনফো২৪
মে ১৭, ২০২৬ ২:২৩ অপরাহ্ণ
Link Copied!

ভারতের অন্ধ্র প্রদেশ সরকার পরিবার পরিকল্পনার নীতির বিরোধী অবস্থান নিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু জানিয়েছেন, তৃতীয় সন্তানের জন্ম দিলে পরিবারকে ৩০,০০০ রুপি এবং চতুর্থ সন্তানের জন্য ৪০,০০০ রুপি প্রণোদনা দেওয়া হবে।

এ খবর এনডিটিভির এক প্রতিবেদনে রবিবার (১৭ মে) প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই সিদ্ধান্তের পর রাজনৈতিক মহলে সমালোচনা শুরু হয়েছে। বিরোধী দলগুলো বলছে, এটি লোকসভায় আসন সংখ্যা বৃদ্ধি করার কেন্দ্রীয় উদ্যোগের সঙ্গে সম্পর্কিত হতে পারে। পাশাপাশি তারা জাতীয় পর্যায়ে পরিবার পরিকল্পনা নীতি কার্যকর না হওয়া নিয়েও প্রশ্ন তুলেছে।

শনিবার শ্রীকাকুলাম জেলার নারসান্নাপেটায় এক অনুষ্ঠানে নাইডু বলেন, “আমি বিষয়টি নিয়ে বহুবার ভেবেছি। অতীতে আমি পরিবার পরিকল্পনার পক্ষে কাজ করেছি। কিন্তু এখন এমন সময় এসেছে যখন সন্তানরাই আমাদের সবচেয়ে বড় সম্পদ। তাদের জন্য আমাদের সকলকে কাজ করতে হবে।”

তেলেগু দেশম পার্টির প্রধান আরও বলেন, “এই কারণে আমি নতুন সিদ্ধান্ত নিয়েছি। তৃতীয় সন্তানের জন্য ৩০,০০০ রুপি এবং চতুর্থ সন্তানের জন্য ৪০,০০০ রুপি দেওয়া হবে।” তিনি কমে যাওয়া জন্মহারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ভারত যেন দক্ষিণ কোরিয়া ও জাপানের মতো ভুলের পুনরাবৃত্তি না করে।

মুখ্যমন্ত্রী আরও উল্লেখ করেছেন, অনেক দম্পতি আয় বৃদ্ধির কারণে কেবল একজন সন্তানই নিচ্ছেন। আবার কেউ কেউ প্রথম সন্তান যদি মেয়ে হয়, তখন দ্বিতীয় সন্তানের কথা ভাবছেন। তিনি জানিয়েছেন, জনসংখ্যার ভারসাম্য রক্ষার জন্য প্রতি নারীর গড়ে ২.১ সন্তান থাকা প্রয়োজন। এই হার বজায় থাকলে দেশের জনসংখ্যা স্থিতিশীল থাকবে।

এই সিদ্ধান্ত নিয়ে কটাক্ষ করেছেন কার্তি চিদাম্বরম। তিনি এক্সে এনডিটিভির প্রতিবেদন শেয়ার করে মাত্র একটি শব্দ লেখেন, ‘সত্যি নাকি?’

ভারতীয় ন্যাশনাল কংগ্রেসের মুখপাত্র অলোক শর্মা বলেন, ‘গত ১২ বছরে দেশে পরিবার পরিকল্পনা ও জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে কার্যত কোনো আলোচনা বা জাতীয় নীতি হয়নি। লোকসভায় আসনসংখ্যা বাড়ানোর কথা বলা হচ্ছে, আর দক্ষিণ ভারতে এই বার্তা গেছে যে ভবিষ্যতে তাদের জনসংখ্যা কম থাকলে তাদের আসনও কমে যাবে।’

তিনি বলেন, ‘এটি দেশের জন্য দুর্ভাগ্যজনক। পরিবার নিয়ন্ত্রণ, পরিবার পরিকল্পনা ও জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে জাতীয় পর্যায়ে কোনো নীতি কেন আনা হচ্ছে না?’



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});