বৃহস্পতিবার , ১৬ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে গোল করলে গোল্ডেন বুট পাবে এমবাপ্পে?

ঢাকা ইনফো২৪
জুলাই ১৬, ২০২৬ ৮:৩৮ অপরাহ্ণ
Link Copied!

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে গোল করলে গোল্ডেন বুট পাবে এমবাপ্পে?

প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৮:৩০ পিএম   (ভিজিট : ০)

কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসি

X

কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসি

বিশ্বকাপের ট্রফি কার ঘরে যাচ্ছে, তা নিয়ে বিশ্বজুড়ে উন্মাদনার শেষ নেই। তবে শিরোপার পাশাপাশি ফুটবলপ্রেমীদের নজর এখন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘গোল্ডেন বুট’ এর দিকেও। 

সেমিফাইনাল থেকে বিদায় নিলেও কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে, হ্যারি কেইন কিংবা জুড বেলিংহ্যামদের মতো তারকাদের সামনে এখনো সুযোগ রয়েছে এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি নিজের করে নেওয়ার। কারণ ফুটবল বিশ্বের নিয়ম অনুযায়ী, বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও গোল্ডেন বুটের মূল লড়াইয়ে যোগ হয়।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে চলা এই টুর্নামেন্টের শেষ দুটি ম্যাচের আগে সাতজন খেলোয়াড় পাঁচ বা তার বেশি গোল করে রেসে টিকে আছেন। আগামী শনিবারের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হচ্ছে ফুটবল বিশ্বের দুই পরাশক্তি ইংল্যান্ড ও ফ্রান্স। আর এর ঠিক পরের দিন রবিবারের মেগা ফাইনালে ট্রফির লড়াইয়ে নামবে স্পেন ও আর্জেন্টিনা। 

বর্তমান সমীকরণ অনুযায়ী, আটটি করে গোল নিয়ে তালিকার যৌথ শীর্ষে আছেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে। তবে এমবাপের চেয়ে একটি অ্যাসিস্ট বেশি থাকায় টাইব্রেকার নিয়মে আপাতত এগিয়ে আছেন আর্জেন্টাইন জাদুকর মেসি। তাদের ঠিক পেছনেই সাত গোল নিয়ে আছেন নরওয়ের আর্লিং হালান্ড, কিন্তু কোয়ার্টার ফাইনাল থেকে তার দেশ বিদায় নেওয়ায় গোলসংখ্যা বাড়ানোর আর কোনো সুযোগ নেই তার। অন্যদিকে ইংল্যান্ডের হ্যারি কেইন ও জুড বেলিংহ্যামের গোলসংখ্যা ছয় এবং ফ্রান্সের দেম্বেলে ও স্পেনের ওইয়ারজাবাল করেছেন পাঁচটি করে গোল।

শনিবারের ম্যাচে ফ্রান্স ও ইংল্যান্ড তাদের সেরা একাদশ মাঠে নামাবে কি না, তার ওপর অনেকখানি নির্ভর করছে গোল্ডেন বুটের ভাগ্য। বিশ্বকাপের ইতিহাসে অবশ্য তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোল দিয়ে সর্বোচ্চ গোলদাতা হওয়ার নজির কম নয়। এর আগে সাতজন গোল্ডেন বুট বিজয়ী এই ম্যাচে গোল করার গৌরব অর্জন করেছেন, যার মধ্যে চারজন ফুটবলার তো এই ম্যাচের গোলের কল্যাণেই পুরস্কারটি নিজের করে নিতে পেরেছিলেন। 

২০১০ সালে জার্মানির থমাস মুলার, ১৯৯৮ সালে ক্রোয়েশিয়ার ডাভর সুকের, ১৯৯০ সালে ইতালির সালভাতোরে শিলাচি এবং ১৯৩৮ সালে ব্রাজিলের লিওনিদাস এই তালিকার অন্যতম উদাহরণ, যাদের ভাগ্য বদলে দিয়েছিল সান্ত্বনার এই ম্যাচটি। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});