বৃহস্পতিবার , ২ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

তেঁতুলিয়া সদর ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা

ঢাকা ইনফো২৪
জুলাই ২, ২০২৬ ৪:২২ অপরাহ্ণ
Link Copied!

তেঁতুলিয়া সদর ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা

প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৪:১৭ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার স্থানীয় সরকারের স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসম্পৃক্ততা নিশ্চিত করার লক্ষ্যে তেঁতুলিয়া সদর ইউনিয়ন পরিষদের ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। 

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এই বাজেট ঘোষণা করা হয়।

বাজেট অধিবেশনে তেঁতুলিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকী আগামী অর্থবছরের জন্য সর্বমোট ২ কোটি ৪৬ লাখ ৪০ হাজার ৪ ‘শ ১৯ টাকার বাজেট ঘোষণা করেন। ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব)  হারুন অর রশিদের সঞ্চালনায় বাজেট আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি তাজউদ্দীন আহম্মেদ, বিশিষ্ট ব্যবসায়ী সাইদুর রহমান বাবলু, জাহাঙ্গীর আলম, ফজলুল করিম ও ইউনিয়ন জামায়াতের সাধারন সম্পাদক জয়নাল আবেদীন। 

এছাড়াও স্থানীয় শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন পেশাজীবি সুধীজন উপস্থিত ছিলেন । 

বাজেট ঘোষণাকালে চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকী বলেন, “তৃণমূল পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। সাধারণ মানুষের অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতে এই বাজেট প্রণয়ন করা হয়েছে। আমরা বিশ্বাস করি, জনসম্পৃক্ততা বৃদ্ধির মাধ্যমে স্থানীয় সরকারের টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। এই বাজেটের মাধ্যমে ইউনিয়নের উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

বক্তারা বলেন, উন্মুক্ত বাজেটের মাধ্যমে সাধারণ মানুষ ইউনিয়ন পরিষদের আয়-ব্যয় এবং উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে সুস্পষ্ট ধারণা পায়। এতে করে কর প্রদানে নাগরিকদের সচেতনতা বৃদ্ধি পায় এবং ইউনিয়ন পরিষদের রাজস্ব খাত শক্তিশালী হয়।

সভায় উপস্থিত বিভিন্ন পেশাজীবি ও সুধীজন ঘোষিত বাজেটের বিভিন্ন দিক নিয়ে গঠনমূলক আলোচনা করেন এবং আগামীতে তেতুলিয়া ৩ নং ইউনিয়নকে  মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});