বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

তেলের দাম ছুঁইছুঁই ১০০ ডলার


সেপ্টেম্বর ৯, ২০২৬ ৯:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম টানা বাড়ছে। সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বিঘ্নের আশঙ্কায় ব্রেন্ট ক্রুডের দাম এখন ১০০ ডলারের কাছাকাছি পৌঁছেছে।

বুধবার ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ১ দশমিক ৫৭ ডলার বা ১ দশমিক ৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৯ দশমিক ৪৯ ডলারে উঠেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ দশমিক ৬০ ডলার বা ১ দশমিক ৭২ শতাংশ বেড়ে ৯৪ দশমিক ৬৩ ডলারে দাঁড়িয়েছে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাতের নতুন করে উত্তেজনা তেলের দাম বাড়ার অন্যতম কারণ। ইরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনায় নতুন করে হামলা চালানোর পর গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ ব্যবস্থা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। পাশাপাশি সৌদি আরবের জ্বালানি অবকাঠামোয় হামলার খবরও বাজারে অনিশ্চয়তা তৈরি করেছে।

চলমান সংঘাতের কারণে তেল উৎপাদন ও পরিবহনে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে—এমন আশঙ্কায় গত কয়েক সপ্তাহ ধরে আন্তর্জাতিক বাজারে জ্বালানিটির দাম দ্রুত বাড়ছে। এরই ধারাবাহিকতায় ৮ সেপ্টেম্বর ব্রেন্টের দাম ৯৯ ডলারের কাছাকাছি পৌঁছেছিল।

তবে হরমুজ প্রণালি দিয়ে এখনো উল্লেখযোগ্য পরিমাণ তেল পরিবহন অব্যাহত রয়েছে। পাশাপাশি বিকল্প রপ্তানি পথ ব্যবহারের সুযোগ থাকায় আপাতত ব্রেন্টের দাম ১০০ ডলারের নিচে রয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও দীর্ঘায়িত হলে কিংবা তেল উৎপাদন ও পরিবহন অবকাঠামোয় বড় ধরনের ক্ষয়ক্ষতি হলে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আরও বেড়ে যেতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});