রবিবার , ২৮ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রি পুরুষতান্ত্রিক : তামান্না

ঢাকা ইনফো২৪
জুন ২৮, ২০২৬ ১১:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রি পুরুষতান্ত্রিক : তামান্না

প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ১১:৪২ এএম   (ভিজিট : ০)

তামান্না

X

তামান্না

প্রায় দুই দশকের অভিনয় জীবনে তেলুগু থেকে হিন্দি-দুই ইন্ডাস্ট্রিতেই নিজের দক্ষতা প্রমাণ করেছেন তামান্না ভাটিয়া। তবে দীর্ঘ সময়ের অভিজ্ঞতা থেকে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র শিল্পের কাজের পরিবেশ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন এই তারকা। সম্প্রতি ফোর্বস ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রিকে ‘পুরুষতান্ত্রিক’ বলে অভিহিত করেছেন।

তামান্নার মতে, দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে নারীদের প্রতি যে দৃষ্টিভঙ্গি রয়েছে, তা খুব একটা ইতিবাচক নয়। এই দিক থেকে বলিউডকে তিনি তুলনামূলকভাবে এগিয়ে রেখেছেন। তার ভাষ্যমতে, হিন্দি চলচ্চিত্র শিল্পে অভিনেতা-অভিনেত্রীদের গ্ল্যামারাস গানের পাশাপাশি শিল্পঘেঁষা বা অভিনয়নির্ভর চরিত্রে কাজ করার সুযোগ ও স্বাধীনতা রয়েছে। যারা এই দুই ধরনের কাজেই দক্ষতা দেখাতে পারেন, তারাই শেষ পর্যন্ত বলিউডে সুপারস্টার হিসেবে প্রতিষ্ঠিত হন।

অন্যদিকে দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রির সীমাবদ্ধতার কথা উল্লেখ করে তামান্না বলেন, সেখানে তারকাসুলভ উপস্থিতিকে বেশি গুরুত্ব দেওয়া হয় এবং এর বাণিজ্যিক সাফল্যের ধরন বেশ সীমাবদ্ধ। তিনি মনে করেন, দক্ষিণী ইন্ডাস্ট্রির দৃষ্টিভঙ্গি নারীদের জন্য খুব একটা প্রশংসাসূচক নয়।

তবে এসব মন্তব্যকে তিনি নিজের ব্যক্তিগত পর্যবেক্ষণ হিসেবেই দেখছেন। তার মতে, অন্যদের অভিজ্ঞতা ভিন্ন হতে পারে। দীর্ঘ সময় ধরে ইন্ডাস্ট্রিতে টিকে থাকার মূলমন্ত্র হিসেবে তিনি অভিনয়নির্ভর চরিত্রের পাশাপাশি নাচ-গানের ছবিতেও সমান দক্ষতা দেখানোর বিষয়টিকে জরুরি বলে মনে করেন। প্রসঙ্গত, তামান্না ভাটিয়া এখন তার পরবর্তী সিনেমা ‘বিবান: ফোর্স অব দ্য ফরেস্ট’ নিয়ে ব্যস্ত। 

দীপক মিশ্র পরিচালিত এই ছবিতে তার সঙ্গে অভিনয় করছেন সিদ্ধার্থ মালহোত্রা, মনীশ পাল, সুনীল গ্রোভার ও শ্বেতা তিওয়ারি। ছবিটি আগামী ২৬ আগস্ট মুক্তি পাওয়ার কথা রয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});