বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

দর্শক বেশি দেখে নেগেটিভ জিনিসটাই: অপু বিশ্বাস


সেপ্টেম্বর ৩০, ২০২৬ ১:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

একজন তারকার হেটার্স থাকা অনেকটা আশীর্বাদের মতো। কারণ তাদের কারণেই একজন তারকা আলোচনায় থাকেন। আর দর্শকও নেগেটিভ বিষয়গুলো বেশি দেখে।’ সম্প্রতি কোরিওগ্রাফার কাদরী মাহফুজের পডকাস্ট শো ‘কফি উইথ কাদরী’তে অতিথি হয়ে এমন মন্তব্য করেছেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস।

আড্ডায় উঠে এসেছে অপু বিশ্বাসের জীবনের কঠিন সময়ের কথাও। বাবার মৃত্যুর দিনেও শুটিং করার অভিজ্ঞতাসহ পেশাগত জীবনের নানা স্মৃতি ভাগ করে নিয়েছেন এই অভিনেত্রী।

নিজের নতুন পডকাস্ট নিয়ে কাদরী মাহফুজ বলেন, ‘তারকাদের স্টাইল ও লুক নিয়ে অনেকদিন ধরেই কাজ করছি। সেই কাজের সুবাদে তাদের সঙ্গে আমার নানা অভিজ্ঞতা রয়েছে। তারকাদের ব্যক্তিজীবন, ক্যারিয়ার ও স্টাইল- এসব নিয়েই এই পডকাস্ট। প্রথম পর্বেই অপু বিশ্বাসের মতো জনপ্রিয় একজন তারকাকে অতিথি হিসেবে পেয়ে আমি আনন্দিত। সামনে আরও তারকাকে দর্শকদের সামনে হাজির করার পরিকল্পনা রয়েছে।’

‘কফি উইথ কাদরী’র সেট ডিজাইন করেছেন কিবরিয়া চঞ্চল। মেকওভারে ছিলেন নীল মুয়া এবং উপস্থাপক মাহফুজ কাদরীর পোশাক সাজিয়েছেন আজরান। ক্যামেরায় ছিলেন বিহন ও সুফিয়ান। সম্পাদনা ও রংবিন্যাস করেছেন রনি শিকদার জিতু। পডকাস্টটি পরিচালনা করেছেন ফয়সাল হাসান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});