বৃহস্পতিবার , ১ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

দামুড়হুদায় হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া হলো আ.লীগ নেতাকে


অক্টোবর ১, ২০২৬ ১১:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

চুয়াডাঙ্গার দামুড়হুদায় পুলিশের ওপর হামলা চালিয়ে এক আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতাকে হাতকড়া পরা অবস্থায় ছিনিয়ে নেওয়ার খবর পাওয়া গেছে। হামলায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের চণ্ডীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

গাড়িচালকের পথরোধ করে পুলিশ পরিচয়, পরে ফ্ল্যাটে নিয়ে মারধর-টাকা আদায় ছিনিয়ে নেওয়া আবু ছিদ্দিক কুড়ুলগাছি ইউনিয়নের চণ্ডীপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সদস্য।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আবু ছিদ্দিককে গ্রেপ্তার করার জন্য বুধবার রাতে চণ্ডীপুর এলাকায় অভিযান চালায় দর্শনা থানার একটি দল। গ্রেপ্তার করার পরে পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয় পরিবারের সদস্যরা।

পুলিশের দাবি- হামলায় তাদের দুই সদস্য আহত হয়। হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যান আবু ছিদ্দিক। এ ঘটনায় লক্ষ্মণ, ফিরোজ, কণা ও সোনালী নামে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

জেলার সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) শেখ নুরুল্লাহ বলেন, আওয়ামী লীগ নেতা আবু ছিদ্দিককে গ্রেপ্তার করতে গেলে পরিবারের লোকজন পুলিশের ওপর হামলা চালায়। আমাদের দুইজন সদস্য আহত হয়েছেন। তাকে পুনরায় গ্রেপ্তার করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});