শনিবার , ৪ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

দায়িত্বে অবহেলা-দুর্নীতি করলে চাকরিচ্যুত করা হবেঃ স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা ইনফো২৪
জুলাই ৪, ২০২৬ ৭:০৮ অপরাহ্ণ
Link Copied!

দায়িত্বে অবহেলা-দুর্নীতি করলে চাকরিচ্যুত করা হবেঃ স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৭:০৪ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, স্বাস্থ্যখাতে দায়িত্ব পালনে কোন ছাড় নয়। কাজ করতে হবে সততার সাথে। দুর্নীতি ও ঘুষ বাণিজ্য বন্ধ করতে হবে। এসবকে কোনো প্রশ্রয় দিবে না সরকার।

যেখানে অবহেলা-দুর্নীতি সেখানেই করা হবে চাকরিচ্যুত, ট্রান্সফার বা বদলিতে বিশ্বাস করি না। দায়িত্বে অবহেলা-দুর্নীতি করলে  চাকরিচ্যুত করা হবে।

শনিবার (৪ জুলাই) দুপুরে নরসিংদীর শিশু একাডেমি মিলনায়তে আয়োজিত নরসিংদী ডায়াবেটিক সমিতির ৩১তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী আরো বলেন, দেশের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টার করা হবে। ইউনিয়নের কমিউনিটি ক্লিনিক গুলোকে সংস্কারের মাধ্যমে নতুন ভাবে সাজিয়ে আরো ডাক্তার এবং স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে। ফ্যামিলি প্লানিং সেন্টার গুলোকে উন্নত করা হবে। স্বাস্থ্যখাতে এই বছরেই একটা বিপ্লবের সূচনা করতে চাচ্ছে সরকার। প্রতিটা ক্ষেত্রে নতুন নতুন কর্মসূচি হাতে নেয়া হচ্ছে। যাতে করে জনগনের উন্নয়ন করা যায়। 

তিনি বলেন, এবারের বাজেট কোনো টাকার বাজেট না আদর্শের বাজেট। প্রতিটি আদর্শকে দুর্নীতি মুক্তভাবে বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।

নরসিংদীর জেলা প্রশাসক ও ডায়াবেটিক সমিতির সভাপতি ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ শিবপুর আসনের সংসদ সদস্য মনজুর  এলাহী, নরসিংদী-৫ রায়পুরা আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল, জেলা পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন প্রমুখ। 

এসময় অন্যান্য আমন্ত্রিত অতিথিরা নরসিংদী ডায়াবেটিক সমিতির সদস্যরা অংশ নেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস, নরসিংদী ডায়াবেটিস সমিতির সদস্য হারুনুর রশীদ হারুন, আবু ছালেহ চৌধুরী, মোহসীন হোসাইন বিদ্যুৎ, আমিনুল হক বাচ্চু প্রমুখ। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});