সোমবার , ৬ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

দুঃখজনক, ইনশাআল্লাহ আগামীবার : সাফা কবির

ঢাকা ইনফো২৪
জুলাই ৬, ২০২৬ ৪:৩৭ অপরাহ্ণ
Link Copied!

দুঃখজনক, ইনশাআল্লাহ আগামীবার : সাফা কবির

প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৪:৩৪ পিএম   (ভিজিট : ০)

সাফা কবির

X

সাফা কবির

প্রিয় দলের বিদায়ে আবেগাপ্লুত হয়েছেন অভিনেত্রী সাফা কবির। তবে তিনি আশাবাদও ব্যক্ত করেছেন- আগামী বিশ্বকাপে ব্রাজিল ঘুরে দাঁড়াবে। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বসে ম্যাচটি সরাসরি উপভোগ করেন সাফা কবির।

 ব্রাজিলের ২-১ গোলে পরাজয় এবং টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হওয়ার পর স্টেডিয়ামের বাইরে থেকে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। সেখানে দেখা যায়, ব্রাজিলের জার্সির ওপর বাংলাদেশের জাতীয় পতাকা কাঁধে জড়িয়ে হাঁটছেন এই অভিনেত্রী।

ভিডিওতে চোখে সানগ্লাস পরে বিষণ্ণ ভঙ্গিতে তাকে বলতে শোনা যায়, এই মুহূর্তে মন ভালো নেই, দুঃখজনক। তবে আগামী বিশ্বকাপে ইনশাআল্লাহ, আমরা আসব। পোস্টের ক্যাপশনে তিনি একটি ভাঙা হৃদয়ের ইমোজি দিয়ে লেখেন, ‘ইনশাআল্লাহ নেক্সট টাইম (আগামীবার)।’ এর আগে ম্যাচ চলাকালীন গ্যালারি থেকে শেয়ার করা একটি ছবিতে দেখা যায়, ব্রাজিলের ১০ নম্বর জার্সি পরে দাঁড়িয়ে আছেন সাফা কবির। সেই পোস্টে বাংলাদেশের ফুটবল নিয়ে নিজের স্বপ্নের কথাও জানান তিনি। 

ক্যাপশনে লেখেন, আজ আমি ফিফা বিশ্বকাপ ২০২৬-এ ব্রাজিলকে সমর্থন করতে এসেছি। কিন্তু আমার হৃদয়ের গভীরে আরেকটা স্বপ্ন আছে- একদিন বাংলাদেশও এই মঞ্চে খেলবে, আর আমি এখানে দাঁড়িয়ে গর্বের সঙ্গে আমার নিজের দেশকে সমর্থন করব।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});