বৃহস্পতিবার , ৬ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

দুই বছরের জটিলতা কাটিয়ে উদনা–দাসটিলা সংযোগ সড়কের এইচবিবি নির্মাণ সম্পন্ন

ঢাকা ইনফো২৪
আগস্ট ৬, ২০২৬ ১০:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

দুই বছরের জটিলতা কাটিয়ে উদনা–দাসটিলা সংযোগ সড়কের এইচবিবি নির্মাণ সম্পন্ন

প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ১০:৩৫ এএম   (ভিজিট : ০)

ছবি : প্রতিনিধি

X

ছবি : প্রতিনিধি

দীর্ঘ প্রায় দুই বছরের জমি-সংক্রান্ত জটিলতার অবসান ঘটিয়ে মৌলভীবাজারের রাজনগর উপজেলার রাজনগর ইউনিয়নের উদনা আরএফবি ব্রিকস ফিল্ড–দাসটিলা সংযোগ সড়কের এক হাজার মিটার হেরিং বোন বন্ড (এইচবিবি) নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে ৮৩ লাখ ৫২ হাজার টাকা ব্যয়ে বাস্তবায়িত প্রকল্পটির কাজ শেষ হওয়ায় পাঁচ-ছয়টি গ্রামের মানুষের দীর্ঘদিনের যোগাযোগ-দুর্ভোগের অবসান হয়েছে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়,সড়কের ব্রিক ফিল্ডসংলগ্ন প্রায় ৩৯০ ফুট অংশে জমির মালিকানা নিয়ে বিরোধ থাকায় প্রকল্পটির ওই অংশের নির্মাণকাজ দীর্ঘদিন বন্ধ ছিল। ফলে প্রায় দুই বছর ধরে সড়কটি অসম্পূর্ণ অবস্থায় পড়ে থাকে। পরে উপজেলা প্রশাসন,প্রকল্প বাস্তবায়ন কার্যালয়, স্থানীয় জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট জমির মালিক ও এলাকাবাসীর সমন্বিত উদ্যোগে বিরোধের সমাধান হলে গত ২৫ জুলাই পুনরায় নির্মাণকাজ শুরু হয়। ২ আগস্ট অবশিষ্ট কাজ শেষ হয়।

স্থানীয় বাসিন্দারা জানান,জমির মালিক নিপুল চন্দ্র জনস্বার্থে রাস্তার জন্য নিজের জমি ছেড়ে দেওয়ায় দীর্ঘদিনের অচলাবস্থার অবসান হয়েছে। এখন শিক্ষার্থী কৃষক ব্যবসায়ীসহ কয়েকটি গ্রামের মানুষ নির্বিঘ্নে সড়কটি ব্যবহার করতে পারছেন।

রাজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবায়ের আহমদ চৌধুরী বলেন,এটি দীর্ঘদিনের জনদাবির একটি সড়ক। কাজ শেষ হওয়ায় এলাকার মানুষের দুর্ভোগ কমেছে এবং যোগাযোগব্যবস্থা আরও সহজ হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাজু চন্দ্র পাল বলেন,জমি-সংক্রান্ত জটিলতার কারণে প্রকল্পের একটি অংশ দীর্ঘদিন বাস্তবায়ন করা যায়নি। সংশ্লিষ্ট সবার সহযোগিতায় সমস্যার সমাধান হওয়ায় অবশিষ্ট কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। সড়কটি এখন স্থানীয় যোগাযোগব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল সিকদার বলেন,এলাকাবাসীর অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। স্থানীয়ভাবে আলোচনা ও সমঝোতার মাধ্যমে জমি-সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হওয়ায় দীর্ঘদিন আটকে থাকা প্রকল্পের কাজ শেষ করা সম্ভব হয়েছে। এতে এলাকার মানুষের যাতায়াত সহজ হয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});