সোমবার , ৬ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

দুই বছর পর বিয়ন্সের নতুন গান

ঢাকা ইনফো২৪
জুলাই ৬, ২০২৬ ৫:৪৫ অপরাহ্ণ
Link Copied!

প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৫:৪২ পিএম   (ভিজিট : ০)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

‘কাউবয় কার্টার’ অ্যালবাম দিয়ে ২০২৪ সালে বিশ্বব্যাপী ঝড় তোলার দুই বছর পর আবার নতুন গান নিয়ে এলেন পপ কুইন বিয়ন্সে। কোনো আগাম ঘোষণা ছাড়াই সম্প্রতি মুক্তি দিলেন তার নতুন সিঙ্গেল ‘মর্নিং ডিউ (ডঙ্ক)’। 

এই গান প্রকাশের মাধ্যমে শুরু হলো বিয়ন্সের ক্যারিয়ারের অন্যতম সফল অ্যালবাম ‘বি-ডে’র ২০ বছর পূর্তি উদ্যাপনের অফিশিয়াল কাউন্টডাউন। ২০০৬ সালের সেপ্টেম্বরে মুক্তি পেয়েছিল বিয়ন্সের ‘বি-ডে’ অ্যালবাম। 

ক্যারিয়ারের এই দ্বিতীয় একক অ্যালবাম দিয়ে বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। মুক্তির প্রথম সপ্তাহেই অ্যালবামটির প্রায় সাড়ে পাঁচ লাখ কপি বিক্রি হয়। এ বছরের সেপ্টেম্বরে অ্যালবামটির ২০ বছর পূর্ণ হবে। এই বিশেষ মাইলফলক উপলক্ষে আগামী ৪ সেপ্টেম্বর বিয়ন্সের ৪৫তম জন্মদিনে প্রকাশ পাবে ‘বি-ডে’র একটি বিশেষ সংস্করণ। সদ্য প্রকাশ পাওয়া গানটিও থাকবে তাতে।

‘মর্নিং ডিউ (ডঙ্ক)’ গানটি সৃষ্টি হয়েছিল বেশ আগে। ২০১৩ সালে ‘বিয়ন্সে’ অ্যালবামে রাখার জন্য গানটি প্রথম তৈরি করা হয়, কিন্তু তখন প্রকাশ পায়নি। পরবর্তী সময়ে ২০২৩ সালে এই গানের একটি ডেমো সংস্করণ অনলাইনে লিক হয়ে যাওয়ার পর টিকটকে তা নিয়ে তুমুল উন্মাদনা তৈরি হয়। অবশেষে ভক্তদের দীর্ঘদিনের প্রতীক্ষা ও আগ্রহের প্রতি সম্মান জানিয়ে বিয়ন্সের প্রযোজনা প্রতিষ্ঠান পার্কউড এন্টারটেইনমেন্ট গানটি অফিশিয়ালি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়।

‘মর্নিং ডিউ’ গানটি যৌথভাবে লিখেছেন বিয়ন্সে, ফারেল উইলিয়ামস, অ্যাঞ্জেলা শেরি উডস, ড্যারিয়াস ডিকসন ও টেরিয়াস গেস্টিল্ড-ডায়ামান্ট (দ্য ড্রিম)। সুর ও সংগীত প্রযোজনা করেছেন বিয়ন্সে ও ফারেল উইলিয়ামস। বর্তমানে গানটি বিশ্বজুড়ে স্পটিফাই, অ্যাপল মিউজিকসহ সব স্ট্রিমিং প্ল্যাটফর্মে ঝড় তুলছে।

গানটি মুক্তির পাশাপাশি বিয়ন্সে তার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে একটি সাদাকালো ভিডিও প্রকাশ করেছেন। ভিডিওটি পরিচালনা করেছেন বিয়ন্সের দীর্ঘদিনের সহকর্মী ও জনপ্রিয় ফটোগ্রাফার ক্লিফ ওয়াটস। 

এই ভিডিওতে বিয়ন্সের ২০০৭ সালের ‘স্পোর্টস ইলাস্ট্রেটেড’ সুইমস্যুট ইস্যুর শুটিংয়ের সময়কার কিছু অপ্রকাশিত ও পুরোনো আর্কাইভ ফুটেজ ব্যবহার করা হয়েছে। পুরোনো ফুটেজগুলো গানটিতে যোগ করেছে ভিন্ন মাত্রা, যা বিয়ন্সের ভক্তদের মুহূর্তেই দুই দশক আগের চেনা স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যায়।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});