রবিবার , ৫ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

‘দুই ব্যক্তির সঙ্গে কুয়াকাটা যেতে হবে’ স্বামীর প্রস্তাবে রাজি না হওয়ায়…

ঢাকা ইনফো২৪
জুলাই ৫, ২০২৬ ২:৩৪ অপরাহ্ণ
Link Copied!

‘দুই ব্যক্তির সঙ্গে কুয়াকাটা যেতে হবে’ স্বামীর প্রস্তাবে রাজি না হওয়ায়…

প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ২:৩৩ পিএম   (ভিজিট : ০)

ময়না

X

ময়না

বরিশাল নগরে স্বামীর চাপে অনৈতিক কাজে রাজি না হয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন এক সন্তানের জননী। 

শনিবার ভোরে ভাড়া বাসা থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। আত্মহত্যাকারী মোসা. ময়না (৩০) নগরীর পলাশপুর এলাকার ভাড়াটিয়া মো. রুবেলের দ্বিতীয় স্ত্রী।

ময়নার ছোট বোন মোসা. সাথী অভিযোগ করে বলেন, শুক্রবার সন্ধ্যায় বোনের সঙ্গে মোবাইল ফোনে কথা হয়েছিল। তখন তিনি জানিয়েছিলেন, স্বামী রুবেল দুই ব্যক্তির সঙ্গে কুয়াকাটা যেতে বলেছিলেন। 

কিন্তু তিনি তাদের সঙ্গে যেতে রাজি হননি। এ কারণে তার ওপর নির্যাতন করা হয়। ভোরে তারা জানতে পারেন-বোনের মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে। সাথীর 

অভিযোগ, ভগ্নিপতি রুবেলের অনৈতিক কাজের প্রস্তাবে রাজি না হওয়ায় তার বোন ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন।

বরিশাল নগর পুলিশের কাউনিয়া থানার ওসি সঞ্জিত চন্দ্র নাথ বলেন, প্রাথমিকভাবে এটি পারিবারিক কলহের জেরে আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। অনৈতিক কোনো কাজে রাজি না হওয়াকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। 

তবে তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে নিশ্চিত মন্তব্য করা সম্ভব নয়। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তাই অপমৃত্যুর মামলা দায়েরের পর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});