রবিবার , ২৮ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

দুর্গাপুরে মাদককে লাল কার্ড প্রদর্শন করল ফুটবলপ্রেমীরা

ঢাকা ইনফো২৪
জুন ২৮, ২০২৬ ১২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

দুর্গাপুরে মাদককে লাল কার্ড প্রদর্শন করল ফুটবলপ্রেমীরা

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ১২:৫১ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে আন্তজার্তিক মাদকবিরোধী দিবস উপলক্ষে আর্জেন্টিনা ও জর্ডানের খেলা দেখতে আসা ফুটবলপ্রেমীদের নিয়ে একটি ব্যতিক্রম আয়োজন করল এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশন। 

রোববার সকাল  ৯ টায় দুর্গাপুর সাংবাদিক সমিতি অফিসের সামনে ফুটবলপ্রেমীরা শপথ বাক্য পাঠ করে মাদককে লাল কার্ড প্রদর্শন করে। 

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর থানার তদন্ত ওসি শাহীনুর ইসলাম তালুকদার।

প্রধান অতিথি বলেন,ফুটবলে লাল কার্ড যেমন মাঠ থেকে বহিষ্কারের প্রতীক, ঠিক তেমনি সমাজ থেকেও মাদককে চিরতরে বহিষ্কার করতে হবে। খেলাধুলা শুধু শারীরিক বিকাশ ঘটায় না, এটি তরুণ ও যুবকদের নিয়মশৃঙ্খলা ও নৈতিকতা শেখায়। মাঠের এই লাল কার্ড যেন প্রতি জনের মনে মাদকের বিরুদ্ধে একটি স্থায়ী প্রতিরোধ গড়ে তোলে। আমরা পুলিশ প্রশাসন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশনকে ধন্যবাদ এমন উদ্যেগ নেয়ার জন্য। 

এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি সৈকত সরকার বলেন, মাদক  একটি জাতিকে রুগ্ন ও মেধাশূন্য করে দেয়। শুধু আইন নয়, সামাজিক সচেতনতাই পারে এ ব্যাধি দূর করতে। তাই আমরা উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে সেমিনার আয়োজন করছি এবং সচেতনতা বৃদ্ধি করছি। আজ খেলা দেখতে আসা ফুটবলপ্রেমীদের মাদককে লাল কার্ড প্রদর্শন করেছি। সবাই মিলে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি করলেএকটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ে উঠবে। আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});