দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ না রেখে বাস্তবে কার্যকর করার ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক।
মঙ্গলবার সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, দুর্যোগ মোকাবিলায় দূরদর্শী নীতি ও সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা জরুরি। এ ক্ষেত্রে জনগণের অংশগ্রহণ দুর্যোগ ব্যবস্থাপনার অন্যতম শক্তি।
ভূমিকম্পকে দেশের অন্যতম উদীয়মান ঝুঁকি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, নগর এলাকায় ভবন নির্মাণবিধি যথাযথভাবে প্রয়োগ না হওয়ায় ভূমিকম্পের ঝুঁকি বাড়ছে। এ ঝুঁকি মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
দুর্যোগ মোকাবিলার পরিকল্পনায় নারী, শিশু, প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি। তাঁদের প্রয়োজন ও নিরাপত্তাকে পরিকল্পনার কেন্দ্রে রেখে দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনার ওপরও গুরুত্ব দেন তিনি।
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.