শনিবার , ২৬ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

দেওয়ানগঞ্জে পুকুরে পড়ে ভ্যান চালক নিহত


সেপ্টেম্বর ২৬, ২০২৬ ১১:২৪ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা, শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ঢাকা, শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

জামালপুর জেলার দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্যাটারিচালিত যাত্রীবাহী ভ্যান পুকুরে পড়ে সুজন মিয়া (২৬) নামে ওই ভ্যানের চালক নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন। এ ঘটনায় ভ্যানে থাকা এক নারী যাত্রী গুরুতর আহত হন। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে দেওয়ানগঞ্জ-সানান্দবাড়ী সড়কের তাড়াটিয়া হালির মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত সুজন মিয়া পার্শ্ববর্তী কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার বালিয়ামারি ক্যাম্পপাড়া গ্রামের শহীদ আলীর ছেলে। স্থানীয়রা ও পুলিশ জানায়- শনিবার বিকেলে রাজিবপুর থেকে যাত্রী নিয়ে তাড়াটিয়ার দিকে যাচ্ছিলেন সুজন। পথে তাড়াটিয়া বাজারের কাছাকাছি হালির মোড়ে পৌঁছালে ভ্যানটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পুকুরে ছিটকে পড়ে। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে চালক সুজন মিয়া মারা যান। দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে মর্মান্তিক এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।

ফোন: +৮৮০৯৬১১৪৫১৮৭১

সোশ্যাল মিডিয়াতে আমরা

ই-মেইল: [email protected]

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});