শনিবার , ৪ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

দেখে নিন শেষ ষোলোতে কে কার মুখোমুখি, কবে কখন ম্যাচ

ঢাকা ইনফো২৪
জুলাই ৪, ২০২৬ ৫:৩৯ অপরাহ্ণ
Link Copied!

রাউন্ড অব ৩২ শেষে নিশ্চিত হয়েছে শেষ ষোলোর ৮টি ম্যাচের সূচি ও প্রতিপক্ষ। রাউন্ড অব ৩২’র সবশেষ ম্যাচে কলম্বিয়া ঘানাকে হারানোর পরই পূর্ণতা পায় শেষ ষোলোর লাইনআপ। একই দিনে নিজেদের ম্যাচ জিতে শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা ও মিসরও।

বিশ্বকাপের শেষ ষোলো শুরু হচ্ছে ৪ জুলাই। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে কানাডা ও মরক্কো। বাংলাদেশ সময় রাত ১১টায় হিউস্টন স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। এরপর ৫ জুলাই রাত ৩টায় ফিলাডেলফিয়া স্টেডিয়ামে প্যারাগুয়ের প্রতিপক্ষ ফ্রান্স।

৬ জুলাই দুটি ম্যাচ রয়েছে। প্রথমটিতে বাংলাদেশ সময় রাত ২টায় নিউ ইয়র্কে নরওয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। একই দিন সকাল ৬টায় মেক্সিকো সিটি স্টেডিয়ামে ইংল্যান্ডের মুখোমুখি হবে মেক্সিকো।

৭ জুলাইও রয়েছে দুটি গুরুত্বপূর্ণ লড়াই। বাংলাদেশ সময় রাত ১টায় ডালাস স্টেডিয়ামে মুখোমুখি হবে ইউরোপের দুই শক্তিশালী দল পর্তুগাল ও স্পেন। এরপর সকাল ৬টায় সিয়াটল স্টেডিয়ামে যুক্তরাষ্ট্র খেলবে বেলজিয়ামের বিপক্ষে।

একই দিন রাতে মাঠে নামবে আর্জেন্টিনা। গ্রুপ পর্বের বাধা পেরিয়ে শেষ ষোলোতে ওঠা দলটি বাংলাদেশ সময় রাত ১০টায় আটলান্টা স্টেডিয়ামে খেলবে মিসরের বিপক্ষে। শেষ ষোলোর শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ৮ জুলাই বাংলাদেশ সময় রাত ২টায়। ভ্যাঙ্কুভারের বিসি প্লেসে সেই ম্যাচে সুইজারল্যান্ডের প্রতিপক্ষ কলম্বিয়া।

রাউন্ড অব ৩২ শেষ হওয়ার পর এখন বিশ্বকাপের শিরোপা লড়াই আরও জমে উঠেছে। শেষ ষোলোর আটটি ম্যাচ থেকেই নির্ধারিত হবে কোয়ার্টার ফাইনালের আট দল। শক্তিশালী কয়েকটি দলের মুখোমুখি লড়াইয়ের পাশাপাশি বেশ কয়েকটি ম্যাচে চমকের সম্ভাবনাও থাকায় নকআউট পর্ব নিয়ে ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে।

ম্যাচ তারিখ     বাংলাদেশ সময়    ভেন্যু

কানাডা-মরক্কো     ৪ জুলাই    রাত ১১টা    হিউস্টন

প্যারাগুয়ে-ফ্রান্স     ৫ জুলাই    রাত ৩টা    ফিলাডেলফিয়া

ব্রাজিল-নরওয়ে     ৬ জুলাই    রাত ২টা    নিউ ইয়র্ক

মেক্সিকো-ইংল্যান্ড     ৬ জুলাই    সকাল ৬টা   মেক্সিকো সিটি

পর্তুগাল-স্পেন     ৭ জুলাই    রাত ১টা     ডালাস

যুক্তরাষ্ট্র-বেলজিয়াম    ৭ জুলাই    সকাল ৬টা   সিয়াটল

আর্জেন্টিনা-মিশর     ৭ জুলাই    রাত ১০টা    আটলান্টা

সুইজারল্যান্ড-কলম্বিয়া ৮ জুলাই   রাত ২টা     ভ্যাঙ্কুভার

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});