শনিবার , ৮ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

দেবিদ্বারে বিএনপি নেতা আউয়াল খানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত

ঢাকা ইনফো২৪
আগস্ট ৮, ২০২৬ ১:১৬ অপরাহ্ণ
Link Copied!

দেবিদ্বারে বিএনপি নেতা আউয়াল খানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত

দেবিদ্বার ও বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১:১৪ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

কুমিল্লার দেবিদ্বারে বিএনপির প্রয়াত সহ-সাংগঠনিক সম্পাদক ও ঢাকা কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস আবদুল আউয়াল খানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে দেবিদ্বার উপজেলা পরিষদ হলরুমে মরহুম আবদুল আউয়াল খান স্মৃতি সংসদের উদ্যোগে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। ২০২০ সালের ২০ জুলাই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান বিএনপির এই নেতা।

দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক জসীম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুর রহমান ও বিএনপি নেতা আরিফুল ইসলাম।

স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া এমপি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন গুলশান থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম.এ আউয়াল খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ-যুব বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মীর নেওয়াজ আলী নেওয়াজ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার, একরামুল হক বিপ্লব, ওমর ফারুক সাফিন ও সালাহ উদ্দিন ভূইয়া শিশির, যুবদলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাসেম, যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার রেজবিউল আহসান,যুগ্ম আহ্বায়ক সুফিয়া বেগম, ও অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম।

এছাড়া দেবিদ্বার উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম আজাদ, মরহুম আবদুল আউয়াল খানের পুত্র আরাইয়া খান আরাবী এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নাজমুল হাসান সরকারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা আবদুল আউয়াল খানের রাজনৈতিক জীবন ও দলের প্রতি তাঁর অবদানের কথা স্মরণ করে বলেন, তিনি ছিলেন ত্যাগী ও নিবেদিতপ্রাণ রাজনৈতিক কর্মী। তার রাজনৈতিক আদর্শ ও কর্মকাণ্ড দলীয় নেতাকর্মীদের অনুপ্রেরণা জোগাবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});