শনিবার , ২৭ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

দেম্বেলের হ্যাটট্রিক, নরওয়েকে হারিয়ে গ্রুপ সেরা ফ্রান্স

ঢাকা ইনফো২৪
জুন ২৭, ২০২৬ ৩:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

ফিফা বিশ্বকাপের ‘আই’ গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল ইউরোপের দুই শক্তিশালী দল ফ্রান্স ও নরওয়ে। শনিবার (২৭ জুন) যুক্তরাষ্ট্রের বস্টনে অনুষ্ঠিত মাচে উসমান দেম্বেলের হ্যাটট্রিকে নরওয়েকে ৪-১ গোলে হারিয়ে গ্রুপ সেরা হয়েছে ফ্রান্স।

উসমান দেম্বেলের হ্যাটট্রিক আর দেজিরে দুয়ের গোলে বড় জয় পেয়েছে তারা। গ্রুপ পর্বের তিন ম্যাচের তিনটিতেই জয় পেয়েছে কিলিয়ান এমবাপ্পের দল। তাদের পাশাপাশি ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে নরওয়েও।

এদিন দিবাগত রাত ১টায় শুরু হয় ম্যাচটি। শুরুতেই মাত্র ৭ মিনিটের দিকে বক্সের ভেতর দারুণ এক শটে গোল করেন দেম্বেল। এই গোলে সহায়তা এমবাপ্পের। প্রথম গোলের মতো দ্বিতীয় গোলেও সহায়তা করেন দারুণ ছন্দে থাকা এমবাপ্পে। ফ্রান্স জোড়া গোলে এগিয়ে যাওয়ার পর এক গোল শোধ করে নরওয়ের। গোলটি করেন অসগার্ড।

এর পর দেম্বেলের হ্যাট্রিক পূরণ হতেই ম্যাচের ফলাফল দাঁড়ায় ৩-১। এভাবে শেষ হয় প্রথমার্ধের খেলা। দ্বিতীয়ার্ধে পুরো সময়টায় দুই দলই আক্রমণ-পালটা আক্রমণে ছিল। কিন্তু দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে দেজিরে দুয়ের গোলে ৪–১-এ লিড নেয় ফ্রান্স।

ম্যাচের প্রথম সেকেন্ড থেকে আক্রমণের যাওয়ার সুফল পেয়েছে ফ্রান্স। গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে দুই দলই তাদের শুরুর একাদশে বড় ধরনের পরিবর্তন এনেছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});