সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

দেশটা অশিক্ষিত ও চাঁদাবাজে ভরে গেছে: সাদিয়া আয়মান


সেপ্টেম্বর ২৮, ২০২৬ ১:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

রোববার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিরক্তি প্রকাশ করে সাদিয়া লিখেছেন, ‌‘এতো অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে, যে ওরা ভালো কিছু জীবনে দেখেনি আর দেখলেও সেটা হজম করতে পারে না!’

পুরো ঘটনাকে চরম লজ্জাজনক ও ধিক্কারজনক বলে অভিহিত করেছেন এই অভিনেত্রী। এদিকে নিজের করা ওই পোস্টের কমেন্ট বক্সে নানা সমালোচনার মুখে পড়েন সাদিয়া। পরে নেতিবাচক মন্তব্যকারীদের কড়া ভাষায় জবাব দেন তিনি।

ক্ষোভ প্রকাশ করে সাদিয়া আয়মান কমেন্টে লেখেন, ‘কী পরিমাণে ফ্রাস্ট্রেটেড মানুষগুলা যে কমেন্ট করছে! আহারে! ঠিক যাদেরকে উদ্দেশ্য করে পোস্টটি করা সেই অশিক্ষিতগুলাই চাঁদাবাজদের হয়ে কমেন্টে ফ্রাস্ট্রেশন ঝাড়ছে! আহারে! তোদের জন্য অনেক খারাপ লাগছে। তোদের প্রত্যেকটা কমেন্ট আজীবন থেকে যাবে ডকুমেন্টেড হয়ে। তোদের বাবা, মা সন্তানরা দেখবে যে তুই কত বড় নোংরা মানুষ, তোরা সুযোগ পেলে তোদের মা, মেয়ে, বোনদের ও ছাড়বি না! তোর তোদের স্বাক্ষর আজীবনের জন্য রেখে গেলি। আহারে!’

এদিকে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনার জামায়াতে ইসলামীর আমির, তাসনিম জারাসহ অনেকেই নিন্দা জানিয়ে এর দ্রুত বিচার দাবি করেছেন। পুলিশ বলছে, কোনো চাঁদাবাজির ঘটনা নয়, বরং জমি নিয়ে ঝামেলার জেরে এই অনাকাঙ্ক্ষিত হামলা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});