সোমবার , ৬ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

দেশে স্বর্ণের দামে বড় পতন, আজ ভরি কত?

ঢাকা ইনফো২৪
জুলাই ৬, ২০২৬ ১:০২ অপরাহ্ণ
Link Copied!

দেশে স্বর্ণের দামে বড় পতন, আজ ভরি কত?

প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১২:৫৯ পিএম   (ভিজিট : ০)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

টানা ২ দফা বাড়ানোর পর এবার দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। 

এবার ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৫ হাজার ২৮৬ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।

আজ সোমবার (৬ জুলাই) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ দুপুর ১২টা থেকেই কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট ক্যাডমিয়াম হলমার্ককৃত প্রতি গ্রাম স্বর্ণের দাম ১৯ হাজার ৩১৫ টাকা নির্ধারণ করায় প্রতি ভরির দাম পড়ছে প্রায় ২ লাখ ২৫ হাজার ২৮৬ টাকা। 

২১ ক্যারেট ক্যাডমিয়াম হলমার্ককৃত প্রতি গ্রাম স্বর্ণের দাম ১৮ হাজার ৪৪৫ টাকা হিসেবে প্রতি ভরির মূল্য দাঁড়ায় প্রায় ২ লাখ ১৫ হাজার ১২১ টাকা। এছাড়া, ১৮ ক্যারেট ক্যাডমিয়াম হলমার্ককৃত স্বর্ণ প্রতি গ্রাম ১৫ হাজার ৮৪০ টাকা হিসেবে প্রতি ভরি প্রায় ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকায় বিক্রি হবে। আর সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের দাম ১২ হাজার ৯৪০ টাকা নির্ধারিত হওয়ায় প্রতি ভরির ভ্যাটসহ মূল্য পড়ছে প্রায় ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা।

একই বিজ্ঞপ্তিতে অলংকারের ভ্যাটসহ বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে, যেখানে ২২ ক্যারেট প্রতি গ্রাম রুপা ৪২০ টাকা হিসেবে প্রতি ভরির দাম পড়ছে প্রায় ৪ হাজার ৮৯৯ টাকা। 

২১ ক্যারেট প্রতি গ্রাম রুপা ৪০০ টাকা হিসেবে প্রতি ভরির মূল্য দাঁড়ায় প্রায় ৪ হাজার ৬৬৬ টাকা। অন্যদিকে, ১৮ ক্যারেট রুপা প্রতি গ্রাম ৩৪৫ টাকা হিসেবে প্রতি ভরি প্রায় ৪ হাজার ২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি গ্রাম ২৬০ টাকা হিসেবে প্রতি ভরি প্রায় ৩ হাজার ৩৩ টাকায় পাওয়া যাবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});