রবিবার , ২১ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

দেহরক্ষীর সাক্ষ্য / পিলখানা হত্যাকাণ্ডের পর ১০ বিডিআর সদস্যকে হত্যা করেন জিয়াউল

ঢাকা ইনফো২৪
জুন ২১, ২০২৬ ৪:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা: দেশজুড়ে পিলখানা হত্যাকাণ্ডের পর অপারেশন রেবেল হান্টে প্রায় ১০ বিডিআর সদস্যকে হত্যার সঙ্গে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান জড়িত ছিলেন বলে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন সাবেক দেহরক্ষী ইমরুল কায়েস।

আওয়ামী লীগের শাসনামলে সংঘটিত শতাধিক গুম-খুনের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে পঞ্চম সাক্ষী দেহরক্ষী ইমরুল কায়েস রোববার (২১ জুন) দেয়া সাক্ষ্যে এসব কথা বলেন তিনি।

সাক্ষ্যে ইমরুল কায়েস আরও বরেন, ২০১২ সালে বিএনপি নেতা ইলিয়াস আলী গুমের ঘটনায় জিয়াউল আহসান জড়িত ছিলেন। এ বিষয়ে জিয়াউল আহসান ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকীর মধ্যে ফোনালাপ হয়েছিল বলে তিনি জানতে পেরেছিলেন।

সাক্ষ্যে তিনি অভিযোগ করেন, পিলখানা হত্যাকাণ্ডের পর পরিচালিত ‘অপারেশন রেবেল হান্ট’ এর সময় প্রায় ১০ জন বিডিআর সদস্যকে ইনজেকশন প্রয়োগ এবং পরে বুড়িগঙ্গা নদীর তীরে গুলি করে হত্যা করা হয়।

তবে এসব অভিযোগ আদালতে সাক্ষীর বক্তব্যের অংশ হিসেবে উপস্থাপিত হয়েছে এবং বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে।

ইমরুল কায়েস তার সাক্ষ্যে বিভিন্ন সময় সংঘটিত একাধিক হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে সেসব ঘটনায় জিয়াউল আহসানের সংশ্লিষ্টতার অভিযোগও তোলেন।

উল্লেখ্য, চলতি বছরের ১৪ জানুয়ারি অভিযোগ গঠনের মাধ্যমে ট্রাইব্যুনাল-১ জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরুর নির্দেশ দেন। মামলার অভিযোগপত্রে ২০১১ সালের ১১ জুলাই গাজীপুরের পুবাইলে তিনজনকে হত্যা, ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে বরগুনায় ৫০ জন এবং একই সময়ে আরও ৫০ জনকে হত্যার অভিযোগ অন্তর্ভুক্ত করা হয়েছে।

 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন