
ছবি: প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার দক্ষিণ বংশিকুন্ডা ইউনিয়নের চান্দালীপাড়া গ্রামে পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার আসামী দুই জনকে গ্রেফতার করেছে।
জানা যায়, গত (১৪ জুন) রবিবার দুপুরে ঐ গ্রামের বৃদ্ধা বিধবা মহিলা তাজ্জতেরনেছার বাড়িতে অতর্কিত হামলা চালায়। এসময় বসতি ঘর ভাঙচুর মোটরসাইকেল ভাঙচুর এবং লুটপাট মারপিট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।হামলার শিকার হয়ে বৃদ্ধ তাজ্জতেরনেছা গুরুতর রক্তাক্ত জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় পুলিশ ঘটনা স্থলে গিয়ে একজনকে আটক করে এবং আদালতে সোপর্দ করেন। পরে ১৬ জুন মঙ্গলবার তাজ্জতেরনেছার ছেলের স্ত্রী নিছফা আক্তার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
এরিপ্রেক্ষিতে (২০ জুন) শনিবার দিনগত রাতে পুলিশের অভিযান পরিচালনা করা হয়। এসময় মধ্যনগর থানার ওসি এ কে এম সাহাবুদ্দিন শাহীন, পিপিএম, এর দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) বিকাশ সরকার সঙ্গীয় ফোর্সসহ চান্দালীপাড়া গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করিয়া মধ্যনগর থানার মামলা পেনাল কোড ১৮৬০ এর এজহার নামীয় মোঃ হযরত আলীর ছেলে ২ নং আসামী মোঃ ইব্রাহিম (২৯) ও এজহার নামীয় মৃত শাহ আব্দুল এর ছেলে ১০ নং আসামী মোঃ এরশাদ (৪০) কে গ্রেফতার করেছে। পরে রাত ২ টার দিকে থানায় নিয়ে আসেন। পরবর্তীতে আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এবিষয়ে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ এ কে এম শাহাবুদ্দিন শাহীন পিপিএম বলেন,এ ঘটনার মামলার আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।