বুধবার , ৫ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ধুনটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঢাকা ইনফো২৪
আগস্ট ৫, ২০২৬ ৭:২০ অপরাহ্ণ
Link Copied!

ধুনটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৭:১৭ পিএম   (ভিজিট : ০)

ছবি প্রতিনিধি

X

ছবি প্রতিনিধি

বগুড়ার ধুনট থানা পুলিশ অভিযান চালিয়ে সাজেদুল ইসলাম সাগর (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। বুধবার (৫ আগস্ট) গ্রেপ্তারকৃত আসামীকে ধুনট থানা হাজত থেকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত সাজেদুল ইসলাম সাগর ধুনট উপজেলার নিমগাছী গ্রামের চাঁন মিয়া সরকারের ছেলে।

ধুনট থানার এসআই আব্দুর রাজ্জাক জানান, মঙ্গলবার রাতে নিমগাছী ইউনিয়ন পরিষদের সামনের রাস্তায় এক ব্যক্তি মাদকদ্রব্য বিক্রি করছিল। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ সাজেদুল ইসলাম সাগরকে গ্রেপ্তার করা হয়। এঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এছাড়া তার বিরুদ্ধে বগুড়ার শাজাহানপুর, গাবতলী ও ধুনট থানায় মাদক, অস্ত্র ও অগ্নি প্রতিরোধ আইনে পৃথক ৪টি মামলা রয়েছে। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});