বৃহস্পতিবার , ১ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

নওগাঁয় ডিবির অভিযান, ট্যাপেন্টাডলসহ ৫ জন গ্রেফতার


অক্টোবর ১, ২০২৬ ৬:৩৮ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁর নিয়ামতপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক দুই অভিযানে ১৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নওগাঁ জেলা গোয়েন্দা শাখার পৃথক অভিযানে উপজেলার চন্দননগর ইউনিয়নের ছাতড়া বাজার ও ছাতড়া বিল এলাকায় এসব মাদক উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ছাতড়া বাজারে মো. বদিউজ্জামানের স্যানিটারী কারখানার সামনে অভিযান চালানো হয়। এ সময় মো. আমিনুল ইসলাম (৪৩) ও মো. বাবুল ইসলাম ওরফে বাবু (৩৮)কে আটক করা হয়। পরে উপস্থিত লোকজনের সামনে তল্লাশি চালিয়ে আমিনুল ইসলামের হেফাজত থেকে ১০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার করা ট্যাবলেট বিক্রির কাজে আমিনুল ইসলামকে সহযোগিতা করছিলেন বাবুল ইসলাম। অন্যদিকে, একই ইউনিয়নের ছাতড়া বিলের যাত্রী ছাউনির সামনে পৃথক অভিযান চালিয়ে মো. হাফিজুল ইসলাম (৩০), মো. দেলোয়ার হোসেন (৩৬) ও মো. রনি হাসান (২৪)কে আটক করা হয়। পরে তল্লাশি করে হাফিজুল ইসলামের হেফাজত থেকে আরও ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের দাবি, এসব মাদক বিক্রির কাজে হাফিজুল ইসলামকে সহযোগিতা করছিলেন দেলোয়ার হোসেন ও রনি হাসান। দুটি ঘটনায় মোট ১৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতার পাঁচজনের বিরুদ্ধে নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে। মাদক কারবারের সঙ্গে জড়িতদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদকদ্রব্যের সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});