বৃহস্পতিবার , ১ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

নালিতাবাড়ীতে বিভিন্ন কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি ফাহিম চৌধুরী


অক্টোবর ১, ২০২৬ ৬:২৪ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা, বৃহস্পতিবার ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

ঢাকা, বৃহস্পতিবার ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

শেরপুরের নালিতাবাড়ীতে পৌরশহরের নিলামপট্টি এলাকায় ইউনি ব্লক দিয়ে রাস্তা নির্মাণ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোফ্লোরেন অপারেশন থিয়েটার চালু এবং ভোগাই নদীতে পোনা মাছ অবমুক্তকরণের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে পৃথক আয়োজনে এসব কার্যক্রমের উদ্বোধন করেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী। এ সময় পৌরসভার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিরও উদ্বোধন করেন তিনি। নালিতাবাড়ী পৌরসভা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা মৎস্য কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত পৃথক কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. আব্দুল মালেক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জুনায়েদ আব্দুল কাইয়ুম, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সারোয়ার হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান, পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াদুদসহ রাজনৈতিক নেতৃবৃন্দ। এদিকে, নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে প্রথমবারের মতো আইসোফ্লোরেন সুবিধাসহ সিজারিয়ান অপারেশন থিয়েটার চালু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। একই সঙ্গে শহরের নিলামপট্টি এলাকায় ইউনি ব্লক দিয়ে রাস্তা নির্মাণের ফলে দীর্ঘদিনের জলাবদ্ধতা ও চলাচলের দুর্ভোগ কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

ফোন: +৮৮০৯৬১১৪৫১৮৭১

সোশ্যাল মিডিয়াতে আমরা

ই-মেইল: [email protected]

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});