নতুন কুঁড়ি ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ায় চারঘাটের বালিকা ফুটবল দলকে সংবর্ধনা

নতুন কুঁড়ি ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ায় চারঘাটের বালিকা ফুটবল দলকে সংবর্ধনা

নতুন কুঁড়ি ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ায় চারঘাটের বালিকা ফুটবল দলকে সংবর্ধনা

প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৩:২৫ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬ ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় রাজশাহীর চারঘাট উপজেলা ফুটবল (বালিকা) দলের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (০২ আগস্ট) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়াদ্দিন এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট-বাঘার সংসদ সদস্য আবু সাইদ চাঁদ এমপি। 

প্রধান অতিথির বক্তব্যে আবু সাইদ চাঁদ চ্যাম্পিয়ন দলের চারঘাট উপজেলা বালিকা ফুটবল দলের খেলোয়াড়দের অভিনন্দন জানান।

তিনি বলেন, খেলাধুলা শুধু শারীরিক ও মানসিক বিকাশ ঘটায় না, এটি শৃঙ্খলা, নেতৃত্ব ও আত্মবিশ্বাস গড়ে তোলে। নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬ ক্রীড়া প্রতিযোগিতায় চারঘাটের বালিকা ফুটবল দলের চ্যাম্পিয়ন হওয়া আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়।

তিনি আরও বলেন, আমাদের মেয়েরা সুযোগ পেলে তারাও দেশের জন্য বড় অর্জন বয়ে আনতে পারে। তাই খেলাধুলায় মেয়েদের অংশগ্রহণ বাড়াতে হবে এবং তাদের প্রতিভা বিকাশে প্রয়োজনীয় সহযোগিতা করতে হবে। চারঘাটের এই চ্যাম্পিয়ন দল ভবিষ্যতে জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়েও সাফল্য অর্জন করবে এটাই আমাদের প্রত্যাশা।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ আল মামুন হাসান, উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ, উপজেলা সুপার ভাইজার রাহিদুল ইসলাম, চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা শিক্ষক, সাংবাদিক ও ক্রীড়াবীদগন।

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।