সোমবার , ৬ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

নতুন গানে সাবিনা ইয়াসমিন

ঢাকা ইনফো২৪
জুলাই ৬, ২০২৬ ৪:৪৩ অপরাহ্ণ
Link Copied!

প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৪:৪০ পিএম   (ভিজিট : ০)

সাবিনা ইয়াসমিন

X

সাবিনা ইয়াসমিন

বয়স ৭১। বার্ধক্যজনিত কারণে নানা অসুখের সঙ্গে লড়তে হয়েছে, হচ্ছে। তবু গানটাই যে তার প্রাণ। তাই শারীরিক ও মানসিকভাবে ভালো অনুভব করলেই থাকেন গানে। তিনি সাবিনা ইয়াসমিন। ফের কণ্ঠে তুললেন নতুন গান।

 শনিবার ঢাকার একটি স্টুডিওতে রেকর্ডিং সম্পন্ন হয়েছে গানটির। শিরোনাম এখনো চূড়ান্ত হয়নি। গানের কথা লিখেছেন জমাদ্দার সবুজ, সুর-সংগীতে জীবন ওয়াসিফ। এতে সাবিনা ইয়াসমিনের সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন সালমান রাজ।

নতুন এ গান নিয়ে সাবিনা ইয়াসমিন বলেন, ‘আমি সব সময় তরুণদের সঙ্গে কাজ করতে আগ্রহী। এই গানটি যখন পেলাম, শুনতে খুব ভালো লেগেছে। দারুণ সুর, কথাও অনেক সুন্দর। জীবন ওয়াসিফ মেধাবী সুরকার। আমি চাই, তার নাম ছড়িয়ে পড়ুক। আরো ভালো ভালো কাজ সে উপহার দিক। নিশ্চয়ই তার সঙ্গে আরো গান হবে আমার।’

উল্লেখ্য, সমসাময়িকদের অনেককেই হারিয়েছেন সাবিনা ইয়াসমিন। তবে তার সুরেলা কণ্ঠ তো চিরসবুজ। তাই নতুন প্রজন্মের শিল্পীদের সঙ্গেও গান করেন তিনি। প্রায়ই তার নতুন গানের খবর পাওয়া যায়।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});