সোমবার , ৫ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

নরওয়ের রাষ্ট্রদূতকে তলব করলো ইরান


অক্টোবর ৫, ২০২৬ ১:০৯ অপরাহ্ণ
Link Copied!

ইরানে অনুমোদনহীন স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর অভিযোগে নরওয়ের রাষ্ট্রদূতকে তলব করেছে তেহরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রোববার (৪ অক্টোবর) নরওয়ের রাষ্ট্রদূত পাল বিয়র্নেস্তাদকে তলব করেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মোহাম্মদ হাসাননেজাদ পিরকুহি। এ সময় রাষ্ট্রদূতের হাতে আনুষ্ঠানিক প্রতিবাদপত্র তুলে দেওয়া হয়।

বৈঠকে পিরকুহি অভিযোগ করেন, ইলন মাস্কের মালিকানাধীন মার্কিন প্রতিষ্ঠান স্পেসএক্সের স্টারলিংক সেবা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ‘হস্তক্ষেপমূলক কর্মকাণ্ড’ এগিয়ে নিতে পরিকল্পিতভাবে ব্যবহার করা হচ্ছে।

পিরকুহির দাবি, সাম্প্রতিক বছরগুলোতে আইটিইউর রেডিও রেগুলেশনস বোর্ডের (আরআরবি) বিভিন্ন সিদ্ধান্ত অনুযায়ী, ইরানের ভূখণ্ডে স্টারলিংকের অনুমোদনহীন সম্প্রচার বন্ধে নরওয়ের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।

ইরানের এই কর্মকর্তা অভিযোগ করেন, জাতীয় নিরাপত্তা ও আঞ্চলিক সার্বভৌমত্বের জন্য হুমকি সৃষ্টি করতে পারে—এমন কার্যক্রম বন্ধে তেহরান একাধিকবার নরওয়ের প্রতি আহ্বান জানিয়েছে। তবে নরওয়ে এসব অনুরোধ উপেক্ষা করেছে বলেও দাবি করেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});