মঙ্গলবার , ৬ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

নেত্রকোনায় কৃষক হ*ত্যা: প্রধান আসামি আতিকুল গ্রেফতার


অক্টোবর ৬, ২০২৬ ৩:৩৯ অপরাহ্ণ
Link Copied!

নেত্রকোণার মদনে চাঞ্চল্যকর কৃষক বাচ্চু মিয়া (৬৫) হত্যা মামলার প্রধান আসামি আতিকুল ইসলাম ওরফে কুল ইসলামকে (৫০) গ্রেফতার করেছে মদন থানা পুলিশ। তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিনব কৌশল অবলম্বন করে দীর্ঘদিন পলাতক থাকা ওই আসামিকে নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আতিকুল ইসলাম উপজেলার উত্তর মাখনা গ্রামের মৃত ইসমাইলের ছেলে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ২৬ মার্চ বিকেলে কৃষক বাচ্চু মিয়া হাওরে নিজের জমি দেখতে যান। সেখানে গিয়ে তিনি দেখতে পান, কয়েকজন ব্যক্তি গরু দিয়ে তার জমির ধান নষ্ট করছেন। এ সময় তিনি গরুগুলো সরিয়ে নিতে বললে তার সঙ্গে আসামিদের কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে আসামিরা বাচ্চু মিয়ার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় মামলার প্রধান আসামি আতিকুল ইসলাম হাতে থাকা গরুর কাঠের মুগুর দিয়ে বাচ্চু মিয়ার মাথায় সজোরে আঘাত করেন। এতে তার কপালের বাম পাশে গুরুতর জখম হয়। আঘাতে তিনি ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মদন থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলা হওয়ার পর থেকেই প্রধান আসামি আতিকুল ইসলাম দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

পুলিশ জানায়, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) হাসানুর রহমান তথ্য-প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করেন। পরে কৌশল অবলম্বন করে গতকাল রাত ১১টার দিকে উপজেলার মাখনা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাহউদ্দীন করিম বলেন, কৃষক বাচ্চু মিয়া হত্যা মামলার প্রধান আসামি আতিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});