শনিবার , ২০ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার, মাদকের থাবায় কাঁপছে গর্জনীয়া-কচ্ছপিয়া

ঢাকা ইনফো২৪
জুন ২০, ২০২৬ ১১:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার, মাদকের থাবায় কাঁপছে গর্জনীয়া-কচ্ছপিয়া

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার, মাদকের থাবায় কাঁপছে গর্জনীয়া-কচ্ছপিয়া

মাদকের ভয়াল থাবায় পড়েছে নাইক্ষ্যংছড়ি- রামু এই দুই উপজেলা। হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরণের মাদকদ্রব্য। আর টাকার জন্য ছিনতাই, চুরির মত অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ছে মাদকসেবীরা। শুধু তাই নয় স্থানীয়দের অভিযোগ, মাদক কারবারের ট্রানজিট হিসেবে পরিণত হয়েছে এই অঞ্চল।  প্রশাসন বলছে, মাদকমুক্ত করতে অভিযান চলামান রয়েছে।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জারুলিয়াছড়ি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে আবারও ১লাখ ৪৫ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ইয়াবার চালান ফেলে জঙ্গলের ভেতর পালিয়ে যায় বলে জানিয়েছে বাহিনীটি।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল সাড়ে৩টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর অধীনস্থ জারুলিয়াছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী সেগুন বাগান এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির, পিএসসি, ইঞ্জিনিয়ার্স বলেন, সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত জিরো টলারেন্স নীতির আলোকে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।

তিনি আরও বলেন, দেশের সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, মানবপাচার ও মাদক পাচার প্রতিরোধে গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।  সীমান্ত এলাকায় কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড  ছাড় দেওয়া হবে না। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন