ভিকারুননিসায় প্রথম শ্রেণিতে ভর্তি, আসন ১৫৪৫

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন ১ ডিসেম্বর শুরু, ডিজিটাল লটারি ১৫ ডিসেম্বর হবে।

ভিকারুননিসায় প্রথম শ্রেণিতে ভর্তি, আসন ১৫৪৫

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তিতে আবেদন শুরু হচ্ছে আগামী ১ ডিসেম্বর। বাংলা ও ইংরেজি ভার্সনে মোট ১ হাজার ৫৪৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। অনলাইনে আবেদন চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। আবেদনকারীদের মধ্য থেকে ১৫ ডিসেম্বর ডিজিটাল লটারির মাধ্যমে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানটির ভর্তি–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সব শাখায় বাংলা ভার্সন এবং মূল শাখায় ইংরেজি ভার্সনের প্রভাতি ও দিবা শিফটে শিক্ষার্থী ভর্তি করা হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) নির্ধারিত ওয়েবসাইটে ভর্তির আবেদন করতে হবে।

আবেদনকারী শিক্ষার্থীদের মধ্য থেকে ডিজিটাল লটারির মাধ্যমে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে। ১৫ ডিসেম্বর এ লটারি অনুষ্ঠিত হবে।

কোন শাখায় কত আসন

মূল শাখায় বাংলা ভার্সনের প্রভাতি শিফটে ২৭৫টি ও দিবা শিফটে ২২০টি আসন রয়েছে। ইংরেজি ভার্সনের প্রভাতি ও দিবা শিফটে ১১০টি করে আসন আছে। এ শাখায় মোট আসন ৭১৫টি। এ ছাড়া ধানমন্ডি শাখায় প্রভাতি ও দিবা শিফটে ৮৫টি করে মোট ১৭০টি, বসুন্ধরা শাখায় ১৬৫টি করে মোট ৩৩০টি এবং আজিমপুর শাখায় ১৬৫টি করে মোট ৩৩০টি আসন রয়েছে।

ভিকারুননিসায় প্রথম শ্রেণিতে ভর্তি, আসন ১৫৪৫

ক্যাচমেন্ট এলাকা

মূল শাখার জন্য রমনা, পল্টন ও শাহজাহানপুর থানা এবং ধানমন্ডি শাখার জন্য ধানমন্ডি ও কলাবাগান থানা ক্যাচমেন্ট এলাকা হিসেবে নির্ধারণ করা হয়েছে।

বসুন্ধরা শাখার জন্য ভাটারা, খিলক্ষেত ও গুলশান থানা এবং আজিমপুর শাখার জন্য লালবাগ, চকবাজার ও নিউ মার্কেট থানা ক্যাচমেন্ট এলাকা হিসেবে নির্ধারিত রয়েছে।

আবেদনের পদ্ধতি ও ফি

ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফি ১১০ টাকা। টেলিটকের প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে এ ফি পরিশোধ করতে হবে।

দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষায়

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে শুধু আসন শূন্য থাকা সাপেক্ষে শিক্ষার্থী ভর্তি করা হবে। বার্ষিক পরীক্ষা শেষে এসব শ্রেণির শূন্য আসনের সংখ্যা ঘোষণা করা হবে।

এসব শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ, ভর্তি পরীক্ষা এবং ভর্তি–সংক্রান্ত অন্যান্য কার্যক্রম প্রতিষ্ঠানটির নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত হবে।

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

সূত্র: প্রথম আলো