বিশ্ব পরিবেশ দিবস-২৬ উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ নাগরপুর উপজেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুন) সকালে নাগরপুর বাজার এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা যুব বিভাগের সমাজকল্যাণ সম্পাদক ও নাগরপুর উপজেলা যুব বিভাগের সভাপতি ডা. এম. এ. মান্নান।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, মো. আব্দুর রশীদ মিয়া হারুন, উপকার ভোগীসহ স্থানীয় নেতৃবৃন্দ। আয়োজকরা জানান, পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
সালাউদ্দিন/সাএ
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।