বৃহস্পতিবার , ৬ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

নাচোলে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে গণমিছিল ও সাংস্কৃতিক সন্ধ্যা

ঢাকা ইনফো২৪
আগস্ট ৬, ২০২৬ ১১:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

নাচোলে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে গণমিছিল ও সাংস্কৃতিক সন্ধ্যা

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ১১:৪৭ এএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল উপজেলা ও পৌরসভা শাখার যৌথ উদ্যোগে গণমিছিল, আলোচনা সভা এবং ‘জুলাই জাগরণ’ শীর্ষক ইসলামী সংগীত ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

​বুধবার (৫ আগস্ট) বিকেল ৫টায় নাচোল ডাকবাংলো চত্বর থেকে একটি বিশাল গণমিছিল বের হয়। মিছিলটি পৌর এলাকার গুরুত্বপূর্ণ প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় ডাকবাংলো চত্বরে এসে একটি আলোচনা সভায় মিলিত হয়।

​নাচোল উপজেলা জামায়াতের আমীর প্রভাষক ইয়াকুব আলীর সভাপতিত্বে এবং পৌর আমীর মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা জামায়াতের সহ-সেক্রেটারি অধ্যাপক ইয়াহইয়া খালেদ।

​আলোচনা সভায় বিশেষ ও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোবারক হোসেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট সিরাজুল ইসলাম,পৌর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক খলিলুর রহমান, নায়েবে আমীর ডা. রফিকুল ইসলাম এবং পৌর সহ-সেক্রেটারি ইসমাইল হোসেন। 

এছাড়াও ইউনিয়ন পর্যায়ের নেতাদের মধ্যে বক্তব্য দেন নাচোল ইউনিয়ন আমীর মেসবাহুল হক, নেজামপুর ইউনিয়ন আমীর ওবায়দুল্লাহ এবং ফতেপুর ইউনিয়ন নায়েবে আমীর মনিরুল ইসলাম।

​বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং যেকোনো ধরনের ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

​আলোচনা সভা শেষে বাদ মাগরিব ডাকবাংলো চত্বরেই ‘জুলাই জাগরণ’ শিরোনামে ইসলামী সংগীত ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণের উপস্থিতিও ছিল লক্ষণীয়।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});