বুধবার , ১৫ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

নাচোলে প্রাথমিক শিক্ষা পদক প্রদান ও বৃক্ষরোপণ কর্মসূচি

ঢাকা ইনফো২৪
জুলাই ১৫, ২০২৬ ৮:৩৩ অপরাহ্ণ
Link Copied!

নাচোলে প্রাথমিক শিক্ষা পদক প্রদান ও বৃক্ষরোপণ কর্মসূচি

​নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৮:০৫ পিএম   (ভিজিট : ০)

বৃক্ষরোপণ কর্মসূচি

X

বৃক্ষরোপণ কর্মসূচি

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার হুলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬’ প্রদান অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার উপভোগ এবং এর সাথে সংগতি রেখে এক সফল বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।

আজ ১৫ জুলাই ২০২৬ (বুধবার) বিদ্যালয় প্রাঙ্গণে এ যৌথ কর্মসূচির আয়োজন করা হয়।

​উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন,উপজেলা শিক্ষা অফিসার মজনু মিয়া, ​জামায়াতের নাচোল উপজেলা আমীর প্রভাষক ইয়াকুব আলী, ​উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন ও পৌর আমীর মনিরুল ইসলাম।

​এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কোমলমতি শিক্ষার্থী এ সময় উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত সকলে  প্রধানমন্ত্রী কর্তৃক সরাসরি সম্প্রচারিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ প্রদান অনুষ্ঠান বড় পর্দায় অত্যন্ত আগ্রহের সাথে উপভোগ করেন। এর পরপরই বিদ্যালয়ের পরিবেশগত ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিদ্যালয় চত্বরে এক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। অতিথিরা শিক্ষার্থীদের সাথে নিয়ে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে এই কর্মসূচির  উদ্বোধন করেন।

​সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকার নিরলস কাজ করে যাচ্ছে। আজকের এই সরাসরি সম্প্রচার অনুষ্ঠান কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনায় আরও বেশি উৎসাহিত করবে। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রতিটি শিক্ষার্থীকে অন্ততঃ একটি করে গাছ লাগানোর এবং সেটির যত্ন নেওয়ার আহ্বান জানাই।

​অনুষ্ঠানে আগত অতিথিরা বিদ্যালয়ের এমন চমৎকার উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবেশবান্ধব ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। চমৎকার ও উৎসবমুখর পরিবেশে বৃক্ষরোপণ কর্মসূচির সফল সমাপ্তির মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});