সোমবার , ২৫ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

নাটোরের সিংড়া গরু হাটে অতিরিক্ত খাজনা আদায়, ইজারাদারকে জরিমানা

ঢাকা ইনফো২৪
মে ২৫, ২০২৬ ৭:৫০ অপরাহ্ণ
Link Copied!

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়া পৌর শহরের বালুভরা-ফেরিঘাট গরুর হাটে সরকার নির্ধারিত খাজনার অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে ইজারাদারের বিরুদ্ধে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অতিরিক্ত আদায় করা টাকা ক্রেতা-বিক্রেতাদের ফেরত দেওয়া হয়।

সোমবার (২৫ মে) বিকেলে সিংড়া গরুর হাটে এ অভিযান পরিচালনা করেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত।

অভিযোগ সূত্রে জানা যায়, হাটে গরু ক্রেতা ও বিক্রেতাদের কাছ থেকে সরকার নির্ধারিত খাজনার চেয়ে বেশি অর্থ আদায় করা হচ্ছিল। গণমাধ্যমকর্মীদের মাধ্যমে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে তাৎক্ষণিকভাবে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে অভিযোগের সত্যতা পাওয়া গেলে ইজারাদার প্রতিষ্ঠান মেসার্স রিফাত ট্রেডার্সের স্বত্বাধিকারী করম আলীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে আদায়কৃত জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

এ সময় হাটে উপস্থিত কয়েকজন ক্রেতা ও বিক্রেতার কাছ থেকে অতিরিক্ত নেওয়া খাজনার টাকা ফেরত দেওয়া হয় বলেও জানিয়েছে উপজেলা প্রশাসন।

সিংড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত বলেন, সরকার নির্ধারিত হারের বাইরে অতিরিক্ত খাজনা আদায়ের কোনো সুযোগ নেই। হাটে অনিয়মের অভিযোগ পাওয়ার পর অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অভিযোগের সত্যতা মেলায় ইজারাদারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে অতিরিক্ত আদায় করা অর্থ সংশ্লিষ্ট ক্রেতা-বিক্রেতাদের ফেরত দেওয়া হয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন