বৃহস্পতিবার , ১ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

নাটোরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন


অক্টোবর ১, ২০২৬ ৮:৫৪ অপরাহ্ণ
Link Copied!

"আজকের নবীন আগামী দিনের প্রবীণ" এবং "প্রবীণের যুক্তি, নবীনের মুক্তি"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।

১লা অক্টোবর (বৃহস্পতিবার) দিবসটি উপলক্ষে 'প্রবীণ হিতৈষী সংঘ' নাটোর জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

​সকালে নাটোর জেলা প্রশাসকের চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়। র‍্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়। ​প্রবীণদের অধিকার ও কল্যাণ বিষয়ক এই আলোচনা সভায় প্রবীণ হিতৈষী সংঘ নাটোর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আসাদ বিন সাইদের সভাপতিত্বে এবং এ্যাড. বাকি বিল্লাহ রশিদীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোরের জেলা প্রশাসক মোছাঃ সুমনী আক্তার।

​আলোচনা সভায় বক্তারা বলেন, চিকিৎসা বিজ্ঞানের ব্যাপক প্রসারে বিশ্বজুড়ে প্রবীণদের গড় আয়ু ও সংখ্যা দিন দিন বাড়ছে। তবে এর পাশাপাশি তাঁদের আর্থ-সামাজিক ও আইনগত বিভিন্ন জটিলতাও বৃদ্ধি পাচ্ছে। সরকার প্রবীণদের মর্যাদা ও অধিকার সুরক্ষায় 'প্রবীণ নীতিমালা' ও ‘পিতা-মাতার ভরণ-পোষণ আইন, ২০১৩’ পাস করেছে এবং প্রবীণদের ‘সিনিয়র সিটিজেন’ হিসেবে ঘোষণা করেছে। এসব আইন ও প্রবীণদের অধিকার সম্পর্কে সর্বস্তরে সচেতনতা বৃদ্ধির জন্য বক্তারা জোর আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});